Share this link via
Personality Websites!
475579
9340
ফাতহে বাবে নবুয়ত পে বে-হদ দরূদ
খতমে দাউরে রিসালত পে লাখোঁ সালাম
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ২৯৫-২৯৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হাদীসে পাকে রয়েছে: اِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ আমল তার নিয়তের উপর নির্ভরশীল।
(বুখারী, পৃষ্ঠা: ৬৫, হাদীস: ১)
হে আশিকানে রাসূল! ভালো ভালো নিয়তের মাধ্যমে আমলের সাওয়াব বৃদ্ধি পায়। আসুন! বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। নিয়ত করুন: * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনব * আদবের সহকারে বসব * গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইজতিমা করো! খুশি উদযাপন করো...!!
হযরত দাউদ عَلَیْہِ السَّلَام যিনি প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রায় ১৭০০ বছর পূর্বে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, সেই সময় হযরত দাউদ عَلَیْہِ السَّلَام আপন সম্প্রদায়কে বলেছিলেন: سَبِّحُوْا الرَّبَّ تَسْبِيْحًا جَدِيْدًا এখন এক নতুন রঙে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করো! سَبِّحُوْهُ فِيْ مَجْمَعِ الْاَبْرَارِ নেককার লোকদের ইজতিমা সাজাও! সেই ইজতিমায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো!
তিনি আরও বলেন: উচিত যে, বনী ইসরাঈল খুশি উদযাপন করবে, চেহারা প্রফুল্ল করে খুশির বহিঃপ্রকাশ ঘটাবে; কারণ নূরে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অচিরেই চমকাতে যাচ্ছে। (হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, পৃষ্ঠা: ৭১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami