Share this link via
Personality Websites!
475591
9340
অঞ্চলের নবী হন তবে অন্য অঞ্চলের মানুষের জন্য নতুন নবীর প্রয়োজন হবে। সুতরাং আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ لٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَؕ-
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪০)
কানযুল ঈমানের অনুবাদ: হ্যাঁ, আল্লাহর রাসূল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ।
এটি এই বিষয়েরও ঘোষণা যে, পূর্বে যেই নবীরা তাশরীফ আনতেন তাঁরা নিজ নিজ অঞ্চলের নবী হতেন। * হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام বাবেল বাসীর প্রতি নবী হয়ে তাশরীফ এনেছিলেন * হযরত মূসা عَلَیْہِ السَّلَام বনী ইসরাঈলের প্রতি নবী হয়ে তাশরীফ এনেছিলেন * হযরত হুদ عَلَیْہِ السَّلَام আদ সম্প্রদায়ের প্রতি নবী হয়ে তাশরীফ এনেছিলেন * হযরত সালেহ عَلَیْہِ السَّلَام সামুদ সম্প্রদায়ের প্রতি নবী হয়ে তাশরীফ এনেছিলেন। * কিন্তু কুরবান হয়ে যাই! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা عَلَیْہِ السَّلَام এর ব্যাপারে এই ঘোষণা করে দেওয়া হয়েছে যে, তিনি কোনো বিশেষ সম্প্রদায় বা বিশেষ অঞ্চলের নন বরং সমগ্র মানবজাতির নবী।
(৪) পূর্ণাঙ্গ ও সর্বোত্তম সীরাত
প্রিয় ইসলামী ভাইয়েরা! সর্বশেষ নবী হওয়ার চতুর্থ দাবী হলো; সর্বশেষ নবীর সীরাত হতে হবে পূর্ণাঙ্গ ও সর্বোত্তম, যাতে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের জন্য তাঁর সীরাতে ব্যবহারিক আদর্শ পাওয়া যায়। সুতরাং আল্লাহ পাক যখন ইরশাদ করলেন:
وَ لٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَؕ-
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪০)
কানযুল ঈমানের অনুবাদ: হ্যাঁ, আল্লাহর রাসূল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami