Share this link via
Personality Websites!
475590
9340
নবীর প্রয়োজন হবে। উদাহরণস্বরূপ ১৫০০ বছর আগের যে যুগ ছিল এবং বর্তমানের যে যুগ, তাতে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। আগে উটের পিঠে সফর হতো, এখন মানুষ আকাশে উড়ে। আগে কবুতরের মাধ্যমে সংবাদ পাঠানো হতো, এখন মোবাইলের যুগ। আগে হাতে কাজ হতো, এখন মেশিনের যুগ। যদি ইসলামের নিকট আজকের যুগের মানুষের জন্য হেদায়েত বিদ্যমান না থাকত তবে আজকের মানুষের নতুন হেদায়েতের প্রয়োজন হতো। সুতরাং জরুরী হলো যিনি সর্বশেষ নবী হয়ে তাশরীফ আনবেন তাঁর নিকট হেদায়েতও পূর্ণাঙ্গ হতে হবে, যাতে কিয়ামত পর্যন্ত আগমনকারীদের জন্য সেই হেদায়েত যথেষ্ট হয়। অতএব আল্লাহ পাক যা ইরশাদ করেছেন:
وَ لٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَؕ-
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪০)
কানযুল ঈমানের অনুবাদ: হ্যাঁ, আল্লাহর রাসূল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ।
এটি কেবল খতমে নবুয়ত আকিদার বর্ণনা নয় বরং এই বিষয়ের ঘোষণাও রয়েছে যে, পূর্বে যেই আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام তাশরীফ এনেছিলেন তাঁদের যেই দ্বীন ছিল তা যুগের সীমাবদ্ধতায় ছিল, তাঁদের দেওয়া হেদায়েত তাঁর যুগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন যেই মাহবুব নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ এনেছেন তাঁর হেদায়েত পূর্ণাঙ্গ ও সর্বশ্রেষ্ঠ। এই নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাধ্যমে মানবতাকে তা শিখিয়ে দেওয়া হয়েছে, যা কিয়ামত পর্যন্ত তাদের প্রত্যেক প্রয়োজনীয়তা পূরণের জন্য যথেষ্ট।
প্রিয় ইসলামী ভাইয়েরা! সর্বশেষ নবী হওয়ার একটি দাবী এও যে, যিনি সর্বশেষ নবী হয়ে তাশরীফ আনবেন তাঁর নবুয়ত হবে বিশ্বজনীন। স্বাভাবিকভাবেই সর্বশেষ নবী যদি একটি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami