Share this link via
Personality Websites!
475588
9340
* সর্বশেষ নবী হওয়ার অর্থ হলো যে, এখন কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী আসবে না। সুতরাং জরুরী হলো; যে সর্বশেষ হবে, তাঁকে কিয়ামত পর্যন্ত সমস্ত বিষয়ের ইলমও থাকতে হবে; তবেই কিয়ামত পর্যন্ত হেদায়েত যথেষ্ট হবে। যে নবী সর্বশেষ হবেন কিন্তু মাত্র কয়েক শতাব্দীর তথ্য রাখবেন, তার পরবর্তীর জ্ঞান তাঁর নিকট না থাকলে, স্বাভাবিকভাবেই তিনি আগামী প্রজন্মকে হেদায়েত দিতে পারবেন না। আর যখন আগামী প্রজন্মকে হেদায়েত দিতে পারবেন না তখন নতুন নবীর প্রয়োজন দেখা দেবে। সুতরাং জরুরী হলো যিনি সর্বশেষ নবী হবেন, তাঁর নিকট কিয়ামত পর্যন্ত সমস্ত অবস্থার জ্ঞান থাকতে হবে। সেই সর্বশষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি শতাব্দী, প্রত্যেকটি সমাজ, প্রত্যেক ধরণের আধুনিকতা এবং প্রতিটি যুগে পরিবর্তনশীল মানুষের স্বভাব, প্রথা ও রীতি সম্পর্কে খুব ভালো ওয়াকিফহাল হতে হবে; তবেই তিনি কিয়ামত পর্যন্ত আগমনকারীদের জন্য হেদায়েতের পাথেয় সংগ্রহ করতে পারবেন। সুতরাং আল্লাহ পাক যখন ইরশাদ করলেন:
وَ لٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَؕ-
(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪০)
কানযুল ঈমানের অনুবাদ: হ্যাঁ, আল্লাহর রাসূল হন এবং সমস্ত নবীর মধ্যে সর্বশেষ।
তবে এই মহান বাণীতে এই ঘোষণাও অন্তর্ভুক্ত যে, আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অত্যন্ত ব্যাপক ইলমের অধিকারী। তিনি কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেক শতাব্দীতে প্রত্যেক মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পূর্ণ ইলম রাখেন। তাঁর ইলম কিয়ামত পর্যন্ত আগমনকারীদের জন্য পরিবেষ্টনকারী।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami