Share this link via
Personality Websites!
476203
9339
* পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল, আয়াত নং ৭৯-এ ইরশাদ হচ্ছে:
عَسٰۤى اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا(۷۹)
(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ৭৯)
কানযুল ঈমানের অনুবাদ: একথা সন্নিকটে যে, আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দন্ডায়মান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে।
হাদীসে পাকে রয়েছে: প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মকামে মাহমুদ কী? ইরশাদ করলেন: هُوَ الشَفاعَةُ অর্থাৎ তা হলো শাফায়াত। (তিরমিযী, পৃষ্ঠা: ৭২৪, হাদীস: ৩১৩৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই মকামে মাহমুদ কী? কিয়ামতের দিন যখন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মকামে মাহমুদে আসীন করা হবে, তাও কেমন সুন্দর ও অনন্য দৃশ্য হবে। মাওলানা হাসান রযা খাঁন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছেন না:
فقط اتنا سبب ہے، انعقادِ بزمِ محشر کا کہ اُن کی شانِ محبوبی دکھائی جانے والی ہے
ফাকাত ইতনা সবব হে, ইনিক্বাদে বজমে মাহশর কা
কেহ উন কী শানে মেহবুবী দিখায়ী জানে ওয়ালী হে
(যওকে নাত, পৃষ্ঠা: ২৩২)
!اَلله !اَلله কিয়ামতের দিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী কী শান দেখানো হবে, কয়েকটি হাদীসের সারসংক্ষেপ শুনুন! * প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বৈশিষ্ট্য হলো কিয়ামতের দিন সর্বপ্রথম তিনিই রওযা মুবারক থেকে বাইরে তাশরীফ আনবেন * سُبْحٰنَ الله! তিনি যখনই কবরে আনোয়ার থেকে বের হবেন, সাথেসাথেই ৭০ হাজার ফেরেশতা সম্মান ও শ্রদ্ধার সাথে হাজির হয়ে যাবেন। (সুনানে দারেমী, পৃষ্ঠা: ৫৯, হাদীস: ৯৫) * অতঃপর প্রিয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami