Share this link via
Personality Websites!
476202
9339
আমাকে সন্তুষ্ট করবেন) তবে তো যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মতও জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হবই না।
(আল মুহাররারুল ওয়াজিয লি ইবনে আতিয়া, পারা ৩০, সূরা আদ দ্বোহা, ৫নং আয়াতের পাদটীকা, ৫/৪৯৪)
* পারা: ২৬, সূরা: মুহাম্মদ, আয়াত নং ১৯-এ ইরশাদ হচ্ছে:
وَ اسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَ لِلْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِؕ-
(পারা ২৬, সূরা মুহাম্মদ, আয়াত ১৯)
কানযুল ঈমানের অনুবাদ: এবং হে মাহবুব! আপন খাস লোকদের এবং সাধারণ মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের পাপরাশির ক্ষমা- প্রার্থনা করুন।
!اَلله !اَلله এই আয়াতে করীমায় আল্লাহ পাক আপন মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নির্দেশ দিচ্ছেন যে, হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের গুনাহ আমার নিকট থেকে ক্ষমা করিয়ে নিন!
এখন একটু বলুন! গুনাহ ক্ষমা করিয়ে নেওয়াকেই তো শাফায়াত বলে। আর শাফায়াত কিসের নাম? মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্পর্কে কি এই ধারণা হতে পারে যে, আপন প্রতিপালকের নির্দেশ পালন করবেন না? কখনোই হতে পারে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন: হে মাহবুব! আপন গোলামদের গুনাহ ক্ষমা করিয়ে নিন! اِنْ شَآءَ الله আমাদের আক্বা আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নিবেন।
یا رسولَ اللہ! مجرم حاضرِ دربار ہے نیکیاں پلّے نہیں سر پر گُنہ کا بار ہے
تم شہِ ابرار، یہ سب سے بڑا عِصیاں شِعار یوں شَفاعت کا یِہی سب سے بڑا حقدار ہے
ইয়া রাসূলাল্লাহ! মুজরিম হাযিরে দরবার হে
নেকিয়াঁ পাল্লে নেহীঁ সর পর গুনাহ কা বার হে
তুম শাহে আবরার, ইয়ে সব সে বড়া ইসইয়াঁ শেআর
ইউঁ শাফায়াত কা ইয়েহী সব সে বড়া হকদার হে
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ৪৭১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami