Share this link via
Personality Websites!
476201
9339
শাফায়াতকে নাকচ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কিয়ামতের দিন কোনো শাফায়াত নেই, তার উদ্দেশ্য হলো: জবরদস্তিমূলক শাফায়াত কেউ করতে পারবে না। (২) দ্বিতীয়টি হলো: শাফায়াত বিল ইয্ন অর্থাৎ অনুমতিসাপেক্ষ শাফায়াত। এর অর্থ হলো যে, কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রিয় বান্দা * তাঁর মাহবুবিয়্যতের কারণে * আল্লাহ পাকের নিকট তাঁর স্থান ও মর্যাদার কারণে * আল্লাহ পাকের প্রিয় হওয়ার ভিত্তিতে আল্লাহর অনুমতিতে গুনাহগার মুসলমানদের ক্ষমা করিয়ে নিবেন। সুতরাং যে আয়াতগুলোতে শাফায়াতের প্রমাণ রয়েছে, সেগুলোতে এই অনুমতিসাপেক্ষ শাফায়াতই উদ্দেশ্য।
نیکیاں بِالکل نہیں ہیں نامۂ اعمال میں کیجئے عطّارؔ کی آکر شَفاعت یارسول
নেকিয়া বিলকুল নেহীঁ হে নামায়ে আমাল মেঁ
কিজিয়ে আত্তার কী আ’কর শাফায়াত ইয়া রাসূল
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ২৪২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিয়ামতের দিন আমাদের আক্বা ও মাওলা, মাক্কী- মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাফায়াত করবেন, এ কথা কুরআনে করীমের অনেক আয়াত দ্বারা প্রমাণিত। শুনুন!
* পারা: ৩০, সূরা: আদ দ্বোহা, আয়াত নং ৫-এ ইরশাদ হচ্ছে:
وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ(۵)
(পারা ৩০, সূরা আদ দোহা, আয়াত ৫)
কানযুল ঈমানের অনুবাদ: এবং নিশ্চয় অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এ পরিমাণ দেবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
রেওয়ায়তে রয়েছে: যখন এই আয়াতে করীমা অবতীর্ণ হলো তখন প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: اِذًا لَا اَرْضیٰ وَأَحَدٌ مِنْ اُمَّتِيْ فِي النَّارِ অর্থাৎ (যখন এই ওয়াদা যে, আল্লাহ পাক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami