Share this link via
Personality Websites!
476200
9339
কানযুল ঈমানের অনুবাদ: ব্যয় করো সেই দিন আসার পূর্বে, যার মধ্যে না কোন বেচাকেনা থাকবে, না কাফিরদের জন্য বন্ধুত্ব এবং না শাফা’আত।
এখন দেখুন! এই আয়াতে করীমায় স্পষ্ট বলা হয়েছে যে, কিয়ামতের দিন কোনো শাফায়াত নেই।
(২) দ্বিতীয় ধরণের আয়াত সেগুলো, যাতে শাফায়াতের প্রমাণ রয়েছে। যেমন; পারা: ৩, সূরা: বাকারা, ২৫৫নং আয়াতে রয়েছে:
مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৫)
কানযুল ঈমানের অনুবাদ: সে কে, যে তাঁর সম্মুখে সুপারিশ করবে, তাঁর অনুমতি ব্যতিরেকে?
এই আয়াতে বলা হয়েছে যে, কিয়ামতের দিন ঐ লোকেরাই শাফায়াত করবে, যাঁদের আল্লাহ পাক অনুমতি (Permission) দান করবেন।
এখন এই উভয় ধরণের আয়াতের ব্যাখ্যা কী? এর মধ্যে পার্থক্য (Difference) কী? মনোযোগ দিয়ে শুনুন! শাফায়াত ২ ধরণের হয়ে থাকে: (১) একটি হলো জবরদস্তিমূলক শাফায়াত; অর্থাৎ জোরপূর্বক সুপারিশ। যেমন এই দুনিয়ায় মানুষ অনেক সময় * নিজের পদের ভিত্তিতে * নিজের নাম ও মর্যাদার ভিত্তিতে * নিজের টাকার জোরে সুপারিশ করে থাকে এবং সামনের জন না চাইলেও তার সুপারিশ মানতে বাধ্য হয়। এটি হলো জবরদস্তিমূলক শাফায়াত। এমন শাফায়াত কিয়ামতের দিন কেউ করতে পারবে না, কারণ আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন, তাঁর উপর কেউ নিজের হুকুম চালাতে পারে না; সেই পবিত্র রব কারো নিকট বাধ্য নন। সুতরাং যে আয়াতগুলোতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami