Share this link via
Personality Websites!
476199
9339
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৫৫-১৫৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত ইসলামের মৌলিক আকিদাসমূহের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ আকিদা। শাফায়াতের আভিধানিক অর্থ হলো: মাধ্যম (ওসিলা), আর শরীয়তের পরিভাষায় কারো জন্য কল্যাণ প্রার্থনা করাকে শাফায়াত বলা হয়। (শরহে সাভী আলা জাওহেরাতুত তাওহীদ, পৃষ্ঠা: ৪০০) * আমাদের প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের দিন শাফায়াত করবেন এবং তাঁর শাফায়াত কবুল করা হবে, এই আকিদা রাখা ওয়াজিব। (শরহে সাভী আলা জাওহেরাতুত তাওহীদ, পৃষ্ঠা: ৪০০) * মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফায়াত অস্বীকার করা কুফরি। (বাহরুর রায়েক, ১/৬১১) কেন কুফরি? কারণ যে শাফায়াত অস্বীকার করে, সে কুরআনী আয়াতের অস্বীকারকারী; যে শাফায়াত অস্বীকার করে, সে প্রিয় নবীর প্রিয় হাদীসসমূহের অস্বীকারকারী আর যে কুরআনের আয়াতের অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। তাই শাফায়াত অস্বীকারকারী ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়।
এখানে একটি তথ্যবহুল (Informational) বিষয় আরয করি; কুরআনে করীমে শাফায়াত সম্পর্কিত ২ ধরণের (Two types) আয়াত রয়েছে;
(১) এক ধরণের আয়াত সেগুলো, যাতে শাফায়াতকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে, কিয়ামতের দিন কোনো শাফায়াত হবে না। উদাহরণস্বরূপ (For Example) পারা: ৩, সূরা: বাকারা, ২৫৪নং আয়াতে রয়েছে:
یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَ لَا خُلَّةٌ وَّ لَا شَفَاعَةٌؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami