Share this link via
Personality Websites!
476197
9339
প্রিয় ইমাম! ইরাকের মানুষ বলে কিয়ামতের দিন প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শাফায়াত করবেন। এই শাফায়াত কি সত্য? হযরত ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি আহলে বাইতে পাকের নয়নমণি, তিনি বললেন:আল্লাহর শপথ ! শাফায়াত সত্য। আমাকে হযরত মুহাম্মদ বিন হানাফীয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীস বর্ণনা করেছেন, তিনি মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ থেকে হাদীসে পাক শুনেছেন যে, প্রিয় আক্বা মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি কিয়ামতের দিন শাফায়াত করতেই থাকব, করতেই থাকব, যতক্ষণ না আমার প্রতিপালক আমাকে ইরশাদ করবেন: اَرَضِیْتَ یَا مُحَمَّدُ! অর্থাৎ হে প্রিয় মাহবুব! আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি আরয করব: رَبِّ !رَضِیْتُ হে আমার পাক পরওয়ারদিগার! আমি সন্তুষ্ট।
(মুসনাদে বাযযার, ২/২৩৯-২৪০, হাদীস: ৬৩৮)
হযরত হারব বিন সুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীস শরীফ শোনানোর পর বললেন: হে ইরাকবাসী! তোমরা কি মনে করো যে, কুরআনে করীমে সবচেয়ে বেশি আশা জাগানো আয়াত এটি?
لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِؕ-
(পারা ২৪, সূরা যুমার, আয়াত ৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।
আমি আরয করলাম: জ্বি হ্যাঁ! আমার মতে তো এই আয়াতটিই সবচেয়ে বেশি আশা জাগানো (এতে আল্লাহ পাক সমস্ত গুনাহগারদের বলে দিয়েছেন যে, আল্লাহ পাকের অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না! নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন)। ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: কিন্তু আমরা আহলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami