Share this link via
Personality Websites!
476212
9339
ব্যাখ্যা: ইয়া রাসূলাল্লাহ! কিয়ামতের দিন যখন আপনি গুনাহগারদের জন্য শাফায়াতের বাহু প্রসারিত করবেন তখন আপনার আশিক আব্দুর রহমান জামীকে সেই সময় বঞ্চিত করবেন না।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের সেই আমলগুলো গ্রহণ করা উচিত, যা শাফায়াতের হকদার বানায় এবং সেই কাজগুলো থেকে বাঁচা উচিত, যা শাফায়াত থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একদিন আমি জিজ্ঞাসা করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন আপনার শাফায়াতের সৌভাগ্য কে লাভ করবে? قَالَ:لَا اِلَهَ اِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِہِ অর্থাৎ ইরশাদ করেন: যে ব্যক্তি অন্তরের একনিষ্ঠতা সহকারে কলেমা তৈয়্যেবা পড়েছে, সে শাফায়াতের হকদার।
(বুখারী, কিতাবুল ইলম, পৃষ্ঠা: ১০০, হাদীস: ৯৯)
تُو نے اِسلام دیا ُ تو نے جماعت میں لیا تَو کریم اب کوئی پھرتا ہے عطیَّہ تیرا
তু নে ইসলাম দিয়া তু নে জামাআত মে লিয়া
তু করীম আব কোয়ি ফিরতা হে আতিয়া তেরা
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৮)
ব্যাখ্যা: হে আমাদের আক্বা ও মাওলা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনিই ইসলাম দিলেন, আপনিই আপনার দলে নিলেন; আপনি দয়ালু, তবে কি দানবীরের দান ফেরত নেওয়া হয়? (না, এমন হয় না; দয়ালু কিছু দান করলে তা ফেরত নেন না, সুতরাং اِنْ شَآءَ الله আমার ঈমান সালামত থাকবে)।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিয়ামতের দিন মুস্তফার শাফায়াত পাওয়ার জন্য আজ এই দুনিয়াবী জীবনে শাফায়াতের উপর পূর্ণ বিশ্বাস থাকাও জরুরী। হাদীসে পাকে রয়েছে: শাফায়াতকারী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami