Share this link via
Personality Websites!
476210
9339
এটি দুনিয়াবী বিচারে একটি বোঝানোর উদাহরণ (Example); যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায় তবে তার অবস্থা কেমন হয়, কোন আবেগ, কোন ভালবাসা এবং কোন ব্যাকুলতা নিয়ে সে আপন সন্তানকে খোঁজে, আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের দিন এইভাবেই আপন গোলামদের খুঁজবেন।
সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একবার আমি আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন আমারও শাফায়াত করবেন। ইরশাদ করলেন: اَنَا فَاعِلٌ হ্যাঁ! করব। আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! * তবে কিয়ামতের দিন আপনাকে কোথায় খুঁজব? ইরশাদ করলেন: পুলসিরাতের কাছে এসো। * আরয করলাম: সেখানে না পেলে তবে কোথায় খুঁজব? ইরশাদ করলেন: তবে মিযানের কাছে এসো। * আরয করলাম: সেখানেও না পেলে তবে? ইরশাদ করলেন: তবে হাউযে কাউসারে এসো। (তিরমিযী, পৃষ্ঠা: ৫৭৮, হাদীস: ২৪৩৩)
যেন ইরশাদ করছেন: হে আনাস! মানুষের আমার সবচেয়ে বেশি প্রয়োজন এই ৩টি জায়গাতেই হবে। আমি পুলসিরাতের নিকট رَبّ سَلِّم বলতে থাকবো, আমার উম্মতের জন্য নিরাপদে পার হওয়ার দোয়া করব।
رضاؔ پُل سے اب وجد کرتے گزریے کہ ہے رَبِّ سَلِّمْ صَدائے مُحَمَّد
রযা পুল সে আব ওয়াজদ করতে গুযরিয়ে
কেহ হে রব্বি সাল্লিম সাদায়ে মুহাম্মদ
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৬৬)
অতঃপর মিযানে মানুষের আমার প্রয়োজন হবে * আমল ওজন করা হবে * কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে * কারো একটি নেকী কম হবে * কারো হাজারো নেকী কম হবে * কেউ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami