Share this link via
Personality Websites!
476207
9339
করেন: আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ২টি বিষয় রয়েছে: (১) একটি হলো যে, আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দান করা হবে (২) দ্বিতীয়টি হলো; শাফায়াতের অনুমতি (Permission) দান করা হবে; দু’টির একটি পছন্দ করে নিন। হুযূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: فَاخْتَرْتُ الشَّفَاعَةَ، لِاَ نَّهَا أَعَمُّ وَ اَکْفَیٰ আমি শাফায়াতকে পছন্দ করেছি, কেননা এতে সুযোগ বেশি। (ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৬৯৯, হাদীস: ৪৩১১) (অর্থাৎ শাফায়াতের মাধ্যমে আমি অর্ধেক নয় বরং পুরো উম্মতকেই ক্ষমা করিয়ে নেব) * প্রিয় নবী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شَفَاعَتِيْ لِلْهَالِكِيْنَ مِنْ اُمَّتِيْ অর্থাৎ আমার শাফায়াত আমার উম্মতের ঐ লোকদের জন্য যাদের গুনাহ ধ্বংস করে দিয়েছে। (মু'জামুল কাবীর, ১০/১০৫, হাদীস: ১৯৩১৫) * এক রেওয়ায়তে ইরশাদ করেন: شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِيْ আমার শাফায়াত আমার উম্মতের কবীরা গুনাহগারদের জন্য। (আবু দাউদ, পৃষ্ঠা: ৭৪৬, হাদীস: ৪৭৩৯) * আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কত জন মানুষের শাফায়াত করবেন? ইরশাদ করেন: اِنِّي لَاَرْجُو اَنْ اَشْفَعَ يَوْمَ الْقِيَامَةِ عَدَدَ مَا عَلَى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ وَمَدَرَةٍ অর্থাৎ জমিনে যত গাছ ও পাথর রয়েছে আমি কিয়ামতের দিন এসবের সমান সংখ্যক মানুষের শাফায়াত করবো। (মুসনাদে আহমদ, ৯/৭, হাদীস: ২৩৫৮৯)
উম্মতের প্রতি মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভালবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তিনিই * যাঁকে আরশে আযমে বসানো হবে * তিনিই সেই সুউচ্চ শানওয়ালা, যাঁকে জান্নাতের চাবি দেওয়া হবে * তিনি জান্নাতের মালিক * তিনি নেয়ামত বণ্টনকারী * তিনিই আল্লাহর মাহবুব। তবে কুরবান হয়ে যাই! আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের মতো গুনাহগারদের কত ভালবাসেন...!! হাদীসে পাকে রয়েছে: আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর জন্য সোনার মিম্বর রাখা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami