Share this link via
Personality Websites!
476162
9325
যেকোনো অবস্থায় এই মুবারক মুখ দিয়ে কখনো ভুল কথা তো দূরের কথা, একটি ভুল অক্ষরও কখনো উচ্চারিত হয়নি।
আল্লাহ পাক কুরআনে কারীমে তাঁর শান বর্ণনা করে ইরশাদ করেন:
وَ مَا یَنْطِقُ عَنِ الْهَوٰىؕ(۳) اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰىۙ(۴)
(পারা ২৭, সূরা নাজম, আয়াত ৩, ৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং তিনি কোন কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না। তাতো নয়, কিন্তু ওহীই, যা তাঁর প্রতি (নাযিল) করা হয়।
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে করীমার আলোকে বলেন: এই আয়াতগুলোর ২টি অর্থ হতে পারে: (১) প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফানা ফিল্লাহর ঐ সর্বোচ্চ স্তরে পৌঁছে আছেন যে, কালাম এক আল্লাহ পাকের, কিন্তু জারি হচ্ছে এই পবিত্র মুখ দিয়ে। (২) দ্বিতীয় অর্থ হলো যে, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক মুখে যে কথাই জারি হোক, তার দু’টিই রূপ হবে: প্রথম রূপটি হলো যে, তা আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআন হবে, দ্বিতীয় রূপটি হলো, তা হাদীস বলে গণ্য হবে; আর এই উভয়টিই আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। কুরআনকে ‘ওহীয়ে জলী’ বলা হয়, যা নামাযে তিলাওয়াত করা হয়। হাদীসে পাককে ‘ওহীয়ে খফী’ বলা হয়, যা নামাযে তিলাওয়াত হয় না।
(শানে হাবীবুর রহমান, পৃষ্ঠা: ২২৭-২২৮)
وَ مَا یَنْطِقُ عَنِ الْهَوٰى سے ہے روشن زبانِ مقدَّس پہ حق بولتا ہے
وَ مَا یَنْطِقُ عَنِ الْهَوٰى সে হে রৌশন
যবানে মুকাদ্দাস পে হক বোলতা হে
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই কুরআনী আয়াতগুলো থেকে জানা গেল যে, প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখনই মুখ খোলেন,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami