Share this link via
Personality Websites!
476161
9325
আবু দাউদ শরীফ হাদীসে পাকের অত্যন্ত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য কিতাব। এতে হাদীসে পাক রয়েছে: সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আমর رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: আমার অভ্যাস ছিল প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট থেকে যা কিছু শুনতাম তা লিখে রাখতাম। কুরাইশদের কিছু লোক আমাকে বলল: হে আব্দুল্লাহ! মানুষের অবস্থা পরিবর্তনশীল * কখনো মানুষ রাগান্বিত থাকে * কখনো আনন্দের অবস্থায় থাকে। সুতরাং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিটি কথা লিখো না! তিনি বলেন: এটি শুনে আমি লেখা ছেড়ে দিলাম। এরপর আমি পুরো বিষয়টি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে আরয করলাম। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন মুবারক আঙুল দিয়ে আপন মুখের দিকে ইশারা করে ইরশাদ করলেন: اُکْتُبْ অর্থাৎ হে আব্দুল্লাহ! আমার প্রতিটি কথা লেখো! فَوَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ، مَا يَخْرُجُ مِنْهُ اِلَّا حَقٌّ ঐ সত্তার শপথ যাঁর কবজায় আমার প্রাণ...!! এই (মুখ) থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না।
(আবু দাউদ, কিতাবুল ইলম, পৃষ্ঠা: ৫৭৮, হাদীস: ৩৬৪৬)
سُبْحٰنَ الله! আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বাণীর কী অনন্য শান...!! এক আমরা অযোগ্য মানুষ * রাগান্বিত হলে আজেবাজে বকতে শুরু করি * আনন্দে থাকলে বুঝতেই পারি না কী বলছি * কারো প্রশংসা করতে গেলে মিথ্যা অতিরঞ্জন করে প্রশংসার পঞ্চমুখ হই * কারো বদনাম করতে গেলে মিথ্যা অপবাদ দিয়ে দেই কিন্তু কুরবান হয়ে যাই! এটি আমার প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক বাণী * অসন্তুষ্ট অবস্থায় থাকলেও সত্য বলেন * খুশির অবস্থায় থাকলেও সত্যই বলেন * মোটকথা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami