Share this link via
Personality Websites!
476160
9325
‘হামযা’ হয় * কণ্ঠনালীর মাঝখানের অংশ থেকে বের হলে ‘আইন’ হয় * জিহবার গোড়া ও তালুর শক্ত অংশের সাথে ধাক্কা খেলে ‘কাফ’ হয় * দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বের হলে ‘বা’ হয় * মোটকথা মূল হলো বুক থেকে উঠা বাতাস, তা থেকেই শব্দ হয়, তা থেকেই বাক্য হয় এবং তা থেকেই কালাম বা বাণী হয়। এখন ভাবার বিষয়; নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বুক মুবারক থেকে উঠা সেই মুবারক বাতাস যখন মুবারক জিহ্বার মাধ্যমে বাণী হয়ে বের হয়, তখন সেই বাতাসে এমন প্রভাব সৃষ্টি হয় যে, মৃত তো মৃতই, একদম প্রাণহীন বস্তু; যাতে কখনো প্রাণ ছিলই না; তাতেও প্রাণ ফিরে আসে, সেগুলোও এই মুবারক বাণী শুনে দুলে উঠতে থাকে।
এখন ভাবুন! যখন বুক মুবারক থেকে উঠা বাতাসের এই প্রভাব, তবে * মুবারক হাতের প্রভাব কেমন হবে * সেই প্রিয় ও সুন্দর চোখের শান কেমন হবে * মুবারক কানের শান কেমন হবে * মুস্তফার আপাদমস্তক সত্তার প্রভাব কেমন হবে...? মাওলানা হাসান রযা খাঁন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কী চমৎকার বলেছেন:
سَر سے پَا تک ہر ادا ہے لاجواب خوبرُویَوں میں نہیں تیرا جواب
حُسْن ہے بےمِثل، صُورت لاجواب میں فِدا تُم آپ ہو اپنا جواب
تم سے اُس بیمار کو صحت مِلے جس کو دے دیں حضرتِ عیسیٰ جواب
সর সে পা তক হার আদা হে লাজাওয়াব
খুবরুয়োঁ মেঁ নেহীঁ তেরা জাওয়াব
হুসন হে বেমিস্ল, সূরত লাজাওয়াব
মে ফিদা তুম আপ হো আপনা জাওয়াব
তুম সে উস বিমার কো সেহত মিলে
জিস কো দে দেঁ হযরতে ঈসা জাওয়াব
(যওকে নাত, পৃষ্ঠা: ৮৮-৮৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami