Share this link via
Personality Websites!
476158
9325
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সেই মুখ মুবারকের সতেজতায় লক্ষ লক্ষ সালাম
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বাণীরও কী অনন্য শান...!! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপাদমস্তক মুজিযা। * হাত মুবারক মুজিযা * চোখ মুবারক মুজিযা * নাসিকা মুবারক মুজিযা * এবং কুরবান হয়ে যাই! মুখ মুবারক (মুখের ভেতরের অংশ)ও মুজিযা। * এই মুখ মুবারকে উৎপন্ন হওয়া লুয়াব শরীফ (থুতু মুবারক) লবণাক্ত কুপে পড়লে তাকে মিষ্টি করে দেয় * বেরিয়ে আসা চোখে লাগলে চোখ ঠিক হয়ে যায় এবং আগের চেয়ে বেশি জ্যোতির্ময় হয়ে যায় * ভেঙে যাওয়া বাহুতে লাগলে বাহু জুড়ে যায় * কারো মুখে চলে গেলে সমস্ত মন্দ স্বভাব থেকে মুক্তি দিয়ে দেয় * এবং এই মুবারক মুখ থেকে নিঃসৃত শব্দের প্রভাব এমন যে, তা কানের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে এবং হৃদয়ের সমস্ত কালিমা দূর করে হৃদয়কে উজ্জ্বল ও চকচকে করে দেয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত দ্বিমাদ رَضِیَ اللهُ عَنْہُ রক্তে-মাংসে গড়া মানুষ ছিলেন। * তাঁর মাঝে রূহ ছিল * শ্বাস-প্রশ্বাস চলছিল * কেবল অন্তর মৃত ছিল। প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক বাণীর প্রভাবে তাঁর অন্তর জীবিত হয়ে গেল...!! কিন্তু মনে রাখবেন যে, এই মুবারক বাণী কেবল মৃত অন্তরকেই জীবিত করে না বরং প্রাণহীন বস্তুতেও প্রাণ সঞ্চার করে।
হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বর মুবারকের উপর তাশরীফ আনলেন। তিনি খুতবা দেওয়ার সময় এই আয়াতে কারীমা তিলাওয়াত করলেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami