Share this link via
Personality Websites!
476155
9325
(বুখারী, পৃষ্ঠা: ৬৫, হাদীস: ১)
হে আশিকানে রাসূল! ভালো ভালো নিয়তের মাধ্যমে আমলের সাওয়াব বৃদ্ধি পায়। আসুন! বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। নিয়ত করুন: * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনব * আদবের সহকারে বসব * গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
এই বাক্যগুলোর গভীরতা তো সমুদ্রের মতো
একজন সাহাবী ছিলেন: হযরত দ্বিমাদ বিন সালাবা আযদী رَضِیَ اللهُ عَنْہُ। তিনি ইসলামের প্রাথমিক যুগেই ঈমান কবুল করেছিলেন, বরং তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি, যে প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তখনও নবুওয়াতের ঘোষণা দেননি, তার আগেও তিনি তাঁর বন্ধু ছিলেন। হযরত দ্বিমাদ رَضِیَ اللهُ عَنْہُ চিকিৎসক ছিলেন এবং সেই যুগের রীতি অনুযায়ী দমও করতেন। তিনি ইয়ামেনে থাকতেন এবং সেখানে মানুষের চিকিৎসা করতেন। (আল ইসতিয়াব, ২/৩০৩)
তাঁর ইসলাম গ্রহণের ঘটনাটি অত্যন্ত আকর্ষণীয়। আসুন! শুনি: মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: জনাব দ্বিমাদ (যিনি তখন মুসলমান ছিলেন না) এবং মন্ত্র ইত্যাদি পড়ে জ্বীন ছাড়াতেন। একদিন তিনি মক্কা মুকাররমায় এলেন। এখানে অমুসলিমরা রটিয়ে দিয়েছিল যে, হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (مَعَاذَ الله) উন্মাদ হয়ে গেছেন। জনাব দ্বিমাদ যখন তা শুনলেন তখন বললেন: আমি তাঁকে দেখি, হতে পারে আমার মন্ত্রের মাধ্যমে তিনি শিফা পেয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami