Share this link via
Personality Websites!
476171
9325
হয়ে যায়। ফক্বীহুল আসর (অর্থাৎ যুগের অনেক বড় আলেম) মুফতী আমীন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: একজন আলিম সাহেব ছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করালেন কিন্তু...!!
তাঁর রোগ বেড়েই চলছিল, বাড়তে বাড়তে শয্যাশায়ী হয়ে পড়লেন। একদিন তাঁর ভাগ্য সুপ্রসন্ন হলো; ঘুমিয়ে ছিলেন, স্বপ্নে অসুস্থ হৃদয়ের প্রশান্তি, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন। ওলামা তো ওলামাই হয়ে থাকেন, যেকোনো অবস্থা হোক ইলমের তৃষ্ণার্তই থাকেন। সেই আলিম সাহেবের স্বপ্নে যখন হুযূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন তখন তিনি স্বপ্নেও ইলমি কথাই জিজ্ঞাসা করলেন। কোনো হাদীস শরীফ সম্পর্কে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এই হাদীসটি কি এমন (যেমন আমি আরয করছি)?
এখন এমন সময়ে আমরা সাধারণত বলে দিই; আল্লাহ তোমার ভালো করুক, বিষয়টি এমন নয় বরং এমন। কিন্তু তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে তাশরীফ এনে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরশাদ করলেন: لَا ...!! عَافَاکَ اللهُ! অর্থাৎ না...!! আল্লাহ পাক তোমাকে সুস্থতা দিন, এই হাদীসটি এমন নয়।
যখন সেই আলিম সাহেবের চোখ খুলল তখন কী দেখলেন; সেই রোগ যা হাজারো চিকিৎসায়ও যাচ্ছিল না, মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর সদকায় রোগ চলে গেছে, সেই আলিম সাহেব সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলো। (আল বুরহান, পৃষ্ঠা: ২৪০)
سُبْحٰنَ الله! আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কী মহান...!! এই মুবারক জিহ্বা থেকে যা বের হয় তা হয়েই ছাড়ে। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জাহেরী ওফাত গ্রহণের অনেক বছর পর, জাগ্রত অবস্থায় নয় বরং স্বপ্নে তাশরীফ এনে, আনুষ্ঠানিকভাবে দোয়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami