Share this link via
Personality Websites!
476170
9325
হয়নি * তাতে থুতু মুবারকও ফেলা হয়নি * কেবল প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নাম বদলে দিয়েছেন; এতটুকু বলার সাথেই পানিতে মিশে থাকা সমস্ত অতিরিক্ত খনিজ বেরও হয়ে গেল, পানি একদম স্বচ্ছ ও পরিষ্কারও হয়ে গেল এবং এমন পরিষ্কার হলো যে, তার মূলই বদলে গেল; আগে লবণাক্ত ছিল এখন মিষ্টি হয়ে গেল।
جس سے کَھاری کُنوئیں شیرۂ جَاں بنے اُس زُلَالِ حَلَاوَت پہ لاکھوں سلام
জিস সে খারী কুঁওয়েঁ শেয়রায়ে জাঁ বনে
উস যুলালে হালাওয়াত পে লাখোঁ সালাম
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৩০২)
ব্যাখ্যা: প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পান করা উচ্ছিষ্ট পানি দ্বারা লবণাক্ত পানির কূপ মিষ্টি হয়ে যায়; যা তাঁর মুবারক ঠোঁট স্পর্শ করেছে; সেই মিষ্টি, সুস্বাদু ও স্বচ্ছ পানির উপর লক্ষ লক্ষ সালাম হোক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিছু বাক্য থাকে যেগুলোকে আমরা কথার কথা বলি। অর্থাৎ এগুলো এমন বাক্য যা বলার সময় আমরা তার অর্থ উদ্দেশ্য নেই না, এর অর্থের দিকে আমাদের মনোযোগই থাকে না, কেবল কথার কথা হিসেবে বলে ফেলি। যেমন; মায়েদের অভ্যাস থাকে, তাঁরা বলেন: তোর সর্বনাশ হোক। তোর উদ্দেশ্য সফল হোক, এখন সর্ব কী? নাশ কাকে বলে? এটি যারা বলছে তারা নিজেরাও জানে না। উদ্দেশ্য সফল কাকে বলে, সেদিকেও হয়তো লক্ষ্য থাকে না, কেবল কথার কথা হিসেবে বলে দেন।
আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শান হলো; তিনি কেবল কথার কথা হিসেবেও যা ইরশাদ করেন, তাও সত্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami