Share this link via
Personality Websites!
476169
9325
একবার প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর সাথে কোথাও তাশরীফ নিয়ে যাচ্ছিলেন। পথে এক জায়গায় একটি কূপ এল, তার পানি ছিল লবণাক্ত। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: এর নাম কী? বলা হলো: এর নাম বাইসান। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: بَلْ هُوَ نُعْمَانُ না...!! বরং এটি নুমান।
বর্ণিত আছে যে, তাঁর মুবারক জিহ্বা থেকে কেবল এই নাম বের হতে যা দেরি ছিল; সেই কূপ যার পানি আগে লবণাক্ত ছিল, নাম বদলানোর ফলে তা মিষ্টি হয়ে গেল।
(শিফা শরীফ, ১ম অংশ, পৃষ্ঠা: ২৩৬)
سُبْحٰنَ الله! এটিই হলো মুস্তফার কথার প্রভাব...!! যা বলে দেন তাই হয়ে যায়। এখানে ভাবার বিষয় রয়েছে। বৈজ্ঞানিকভাবে পানি লবণাক্ত ও তিক্ত তখন হয় যখন তাতে বাইরে থেকে কিছু উপাদান মিশে যায়। পানির আসল ফর্মুলা হলো: H2O অর্থাৎ দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন থাকলে পানি তৈরি হয়। এখন পানি যখন বৃষ্টি হয়ে ঝরে, জমিনের উপর দিয়ে বয়ে যায়, মাটির নিচে চলে যায়, তখন তাতে অন্যান্য খনিজ উপাদানও মিশে যায়। যেমন; সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদান যখন পানিতে মিশে তখন পানির স্বাদ বদলে যায়; পানি লবণাক্ত বা তিক্ত হয়ে যায়, পান করা যায় না। এরপর এই খনিজগুলো বের করার জন্য আমাদের এখানে লক্ষ লক্ষ টাকার প্ল্যান্ট লাগানো হয়, কয়েক ধরণের কেমিক্যাল ব্যবহার করা হয়, প্রচুর টাকা খরচ করে এবং অনেক সময় ব্যয় করে পানি থেকে অতিরিক্ত খনিজ বের করা হয়; তবুও পানির সেই আসল স্বাদ ফিরে আসে না। ভাবার বিষয়! * কোনো প্ল্যান্ট লাগানো হয়নি * পানি ছাঁকাও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami