Share this link via
Personality Websites!
476168
9325
ইয়ারব! না যরুরত কে সিওয়া কুছ কভী বোলুঁ!
আল্লাহ! যবাঁ কা হো আতা কুফলে মদীনা
আকসর মেরে হোঁঠোঁ পে রাহে যিকরে মুহাম্মদ
আল্লাহ! যবাঁ কা হো আতা কুফলে মদীনা
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ৯৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা ও মাওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিটি কথা, প্রতিটি বাণী সত্য, সত্য এবং সত্য। এই পবিত্র জিহ্বা দ্বারা যে শব্দই বের হয়েছে তা সত্যই বের হয়েছে, সত্য ছাড়া কিছুই বের হয়নি। এটি আপন জায়গায় অকাট্য সত্য। এর পাশাপাশি সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরও একটি শানও বর্ণনা করেছেন। তিনি বলেন: هُوَ الصَّادِقُ الْمَصْدُوْقُ অর্থাৎ প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাদিকও (সত্যবাদী) এবং মাসদুকও (যাঁর কথা সত্য প্রমাণিত হয়)। (বুখারী, কিতাবুত তাওহীদ, পৃষ্ঠা: ১৭৯৯, হাদীস: ৭৪৫৪) অর্থাৎ তিনি সত্যবাদী এবং আল্লাহ পাক এই শানও দান করেছেন যে, তিনি যা বলে দেন তেমনই হয়ে যায়। কোনো কবি একে এভাবে বর্ণনা করেছেন:
تمہارے مُنہ سے جو نکلی، وہ بات ہو کے رہی کہا جو دن کو کہ شب ہےتو رات ہو کے رہی
তুমহারে মুহঁ সে জো নিকলী, ওহ বাত হো কে রাহী
কাহা জো দিন কো কেহ শব হে তো রাত হো কে রাহী
ব্যাখ্যা: অর্থাৎ প্রিয় আক্বা, রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান হলো যে, তিনি যা ইরশাদ করেন তা হয়েই থাকে। যদি তর্কের খাতিরে দিনের বেলা হয় আর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন যে, এটি দিন নয় বরং রাত, তবে মুবারক জিহ্বা থেকে কথা বের হতে যা দেরি তৎক্ষণাৎ রাত হয়ে যাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami