Share this link via
Personality Websites!
476166
9325
এটি সত্য যে, আমাদের উপর ওহী আসবে না, ওহীর দরজা বন্ধ; প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বশেষ নবী হয়ে তাশরীফ এনেছেন, এখন কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী আসবেন না, কারো উপর ওহী অবতীর্ণ হবে না। অর্থাৎ যদিও আমরা ওহীর মাধ্যমে কথা বলতে পারি না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তো করতে পারি...!! আল্লাহ পাক যে কথাগুলোতে অসন্তুষ্ট হন, সেই কথাগুলো থেকে তো বাঁচতে পারি। * যে কথাগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, সেই কথাগুলো তো আমরা বলতে পারি। কিন্তু আফসোস! আজ অদ্ভূত যুগ হয়ে গেছে; যে কথাগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, তা বলতে আমাদের লজ্জা লাগে, সংকোচ হয়। * নেকীর দাওয়াত দেওয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে কিন্তু আমরা লজ্জা পাই * আযান দেওয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, আমরা লজ্জা পাই * দরস দেওয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে কিন্তু আমাদের দ্বারা দেওয়া হয় না, সংকোচ হয়। * অন্যদিকে দেখুন! যে কথাগুলোতে আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে, সেই কথাগুলো মানুষ অত্যন্ত নির্লজ্জতার সাথে করছে। * অশ্লীল কথা বলা হয় * গালি দেওয়া হয় * গীবত ও চোগলখুরী করা হয় * মিথ্যা অপবাদও দেওয়া হয় * অত্যন্ত নির্ভিকতার সাথে মিথ্যাও বলা হয়। আফসোস! এই গুনাহে ভরা কথাগুলো বলতে মানুষের লজ্জা লাগে না।
اللہ ہمیں کر دے عطا قُفلِ مدینہ ہر ایک مسلماں لے لگا قفلِ مدینہ
بَک بَک کی یہ عادت نہ سرِ حشر پھنسا دے اللہ زَباں کا ہو عطا قفلِ مدینہ
بڑھتا ہے خَموشی سے وقار اے مرے پیارے اے بھائی! زَباں پر تُو لگا قفلِ مدینہ
আল্লাহ হামেঁ কর দে আতা কুফলে মদীনা
হার এক মুসালমাঁ লে লাগা কুফলে মদীনা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami