Share this link via
Personality Websites!
476164
9325
আমাদের এখানেও বাচ্চারা অনেক সময় দুঃখিত হয়, মন খারাপ করে, আমরাও তাদের বুঝাই। কিন্তু কুরবান হয়ে যাই! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুধুমাত্র একজন দুঃখী বাচ্চাকে ভোলানোর জন্য, তার মনে প্রশান্তি দেওয়ার জন্য কেবল দু’টি বাক্য ইরশাদ করলেন: তাঁর এই মহান বাণীও দ্বীনে অনেক বড় মর্যাদা রাখে; এমন মর্যাদা যে, ওলামায়ে কিরাম এই হাদীসে পাক থেকে ৪০০টি ইলমি মাসয়ালা বের করেছেন।
(নাইলুল ইবতিহাজ, নাম্বার: ৫৪১, পৃষ্ঠা: ৪১১)
সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেছেন না:
میں نثار تیرے کلام پر، ملی یُوں تَو کس کو زَباں نہیں
وہ سُخن ہے جس میں سُخن نہ ہو، وہ بیاں ہے جس کا بیاں نہیں
মে নিসার তেরে কালাম পর, মিলি ইউঁ তো কিস কো যবাঁ নেহীঁ
ওহ সুখন হে জিস মেঁ সুখন না হো, ওহ বয়াঁ হে জিস কা বয়াঁ নেহীঁ
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১০৭)
ব্যাখ্যা: প্রতিটি বক্তার বাণীর উপর আপত্তি থাকতে পারে কিন্তু হে আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার বাণীর উপর উৎসর্গিত, আপনার বাণী ত্রুটিমুক্ত এবং তিনি এমন কথোপকথন করেন যার গুণাবলী বর্ণনা করতে আমরা অক্ষম।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একদিন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আমি যে সংবাদই তোমাদের দিই, তা নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, তাতে কোনো প্রকার সন্দেহ থাকে না। (মুসনাদে বাযযার, ১৫/৩৪০, হাদীস: ৮৯০০) সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমাদের সাথে রসিকতাও তো করেন? (এই রসিকতাপূর্ণ বাণীও কি সত্য হয়ে থাকে?) ইরশাদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami