Share this link via
Personality Websites!
476145
9324
হুযূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদা হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ তাঁর শাহজাদা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর জন্য চিন্তিত ছিলেন এবং তাঁর জন্য এমন এক নারীর সন্ধানে ছিলেন যিনি রূপ-মাধুর্যের পাশাপাশি উচ্চ আচরণ ও চরিত্রের অধিকারী হবেন এবং বংশ ও পবিত্রতায় অনন্য হবেন। তিনি বলেন: শীতকাল ছিল, আমরা বাণিজ্যিক কাফেলার সাথে ইয়ামেন গেলাম। সেখানে যাবুর শরীফের উপর বিশ্বাসী একজন আলিমের সাথে আমার সাক্ষাৎ হলো। তাঁর জিজ্ঞাসায় আমি জানালাম যে, আমি কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের। তিনি আমার চেহারার কিছু অংশ গভীরভাবে পর্যবেক্ষণ করে বললেন: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনার এক হাতে বাদশাহী এবং অন্য হাতে নবুওয়াত রয়েছে; কিন্তু এটি কীভাবে সম্ভব...!! আমাদের জ্ঞান অনুযায়ী নবুওয়াত তো বনু যুহরার অংশে। এরপর তিনি বললেন: আপনি যখন ফিরে যাবেন তখন বনু যুহরায় বিবাহ করাবেন।
(মুস্তাদরাক, ৩/৪৯৭, হাদীস: ৪২৩২)
হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا
‘বনু যুহরা’ কুরাইশ বংশের একটি শাখা। হযরত আমেনা বিনতে ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہَا যাঁর সম্পর্ক বনু যুহরার সাথে ছিল, বংশ মর্যাদা ও স্তরের দিক থেকে সেই সময়ের সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ পাক তাঁকে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি উচ্চতর গুণাবলী ও চরিত্র এবং বাতেনী উৎকর্ষ দ্বারা ধন্য করেছিলেন। বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার কারণে তাঁকে “হাকিমা” বলে ডাকা হতো। (তারিখুল খামীস, ১/৩৩৫)
মুফাসসীরে কুরআন মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমেনা শব্দের অর্থ হলো; ঈমানওয়ালী বিবি বা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami