Share this link via
Personality Websites!
476144
9324
এবং সমাজে কেন্দ্রীয় মর্যাদায় আসীন ছিলেন। আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মাদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পূর্বপুরুষগণ সবাই আল্লাহ পাককে এক বলে বিশ্বাস করতেন। তাঁদের মধ্যে এমন একজনও ছিলেন না যিনি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করতেন।
রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কখনো মানুষ দু’টি দলে বিভক্ত হয়নি কিন্তু আল্লাহ পাক আমাকে উত্তম দলে রেখেছেন। আমি আমার পিতা-মাতা থেকে এমনভাবে জন্মগ্রহণ করেছি যে, জাহেলী যুগের কোনো বিষয় আমার নিকট পৌঁছায়নি। আমি আদম عَلَیْہِ السَّلَام থেকে শুরু করে আমার পিতা-মাতা পর্যন্ত খাঁটি ও সঠিক বিবাহের মাধ্যমে জন্মগ্রহণ করেছি; সুতরাং আমার সত্তা তোমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ এবং আমার পিতা তোমাদের সবার পিতার চেয়ে শ্রেষ্ঠ।” (ফাতাওয়ায়ে রযবিয়া, ৩০/২৮২)
والدِ مصطفےٰ جنتی جنتی
مادَرِ مصطفےٰ جنتی جنتی
والدینِ مصطفےٰ جنتی جنتی
ওয়ালিদে মুস্তফা জান্নাতী জান্নাতী
মাদারে মুস্তফা জান্নাতী জান্নাতী
ওয়ালেদাইনে মুস্তফা জান্নাতী জান্নাতী
হে আশিকানে রাসূল! আমরা শুনলাম যে, মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কুরাইশদের মধ্যে এবং আপন সকল ভাইবোনদের মধ্যে অগ্রগণ্য ছিলেন এবং রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর যে পৃষ্ঠদেশসমূহ থেকে এসেছে, তাঁরা সবাই আল্লাহ পাকের সত্তার উপর ঈমান রাখতেন। আসুন এবার সম্মানিতা মাতা হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর আলোচনা শুনি যে, আল্লাহ পাক আপন নবীর নূরের জন্য তাঁকে কীভাবে নির্বাচিত করেছেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami