Share this link via
Personality Websites!
476143
9324
যায় এবং তার ডালপালা আমার উপর ঝুঁকে পড়ে। যখন সেখান থেকে উঠে যাই, তখন সেটি পূর্বের অবস্থায় ফিরে যায়। এটি শুনে হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বললেন: পুত্র! মুবারকবাদ! আমি আশা করছি যে, সম্মানিত নূর যার প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে, তা তোমার মাধ্যমেই প্রকাশিত হবে। তোমার জন্মের আগে আমি যেসব স্বপ্ন দেখেছি সেগুলোতে এই ইঙ্গিত ছিলো যে, তুমি উভয় জগতে সবচেয়ে বেশি সম্মানিত রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পিতা হবে। (তারিখুল খামীস, ১/৩৩১)
মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ যখনই আরবের বড় দুই মূর্তি “লাত ও উযযা” এর কাছে যেতেন, সেগুলো বিড়ালের মতো চিৎকার করে কাঁদত এবং বলত: হে তিনি, (মহান ব্যক্তি) যাঁর মাঝে নূরে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমানত হিসেবে রাখা হয়েছে! আপনার সাথে আমাদের কী সম্পর্ক!! আমাদের এবং দুনিয়ার সমস্ত মূর্তির ধ্বংস মুহাম্মদ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সত্যের হাতেই হবে। (তারিখুল খামীস, ১/৩৩১)
شک ان کے ایمان پہ کرنے سے پہلے یاد رکھو مرے رسول کے والِد ہیں پیارے عبداللہ
শক উন কে ঈমান পে করনে সে পেহলে ইয়াদ রাখো
মেরে রাসূল কে ওয়ালিদ হে পেয়ারে আব্দুল্লাহ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমন পরিবারে পাঠিয়েছেন যাঁর বংশ মর্যাদার উপর কোনো অপবাদ ছিল না। নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পিতা ও মাতা উভয়ের বংশ আরবের শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ সম্প্রদায় এবং শ্রেষ্ঠ শাখা থেকে ছিলো। এটিও সত্য যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পুরো বংশলতিকা সম্মানিত ও নামী ব্যক্তিত্বদের নিয়ে গঠিত। তাঁরা সবাই নিজ জাতির সরদার ও পথপ্রদর্শক ছিলেন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami