Share this link via
Personality Websites!
476142
9324
যে শুকনো গাছের নিচে বসতেন তা সতেজ হয়ে যেত এবং তাঁর সম্মানে ঝুঁকে যেত। মুস্তফার পিতার শান দেখুন! তিনি যখন লাত ও উযযা মূর্তির কাছ দিয়ে যেতেন তখন সেগুলো থেকে বিড়ালের মতো চিৎকার ও কান্নার আওয়াজ আসত। মুস্তফার পিতার শান দেখুন! আল্লাহ পাক তাঁকে সাহায্য করেছেন এবং অশ্বারোহী পাঠিয়ে তাঁর উপর আক্রমণকারীদের তাড়িয়ে দিয়েছেন এবং তাঁকে নিরাপত্তার সাথে ঘরে পৌঁছে দিয়েছেন।
والدِ مصطفےٰ جنتی جنتی
مادَرِ مصطفےٰ جنتی جنتی
والدینِ مصطفےٰ جنتی جنتی
ওয়ালিদে মুস্তফা জান্নাতী জান্নাতী
মাদারে মুস্তফা জান্নাতী জান্নাতী
ওয়ালেদাইনে মুস্তফা জান্নাতী জান্নাতী
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নূরে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকত
মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর মুবারক কপালে নূরে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উজ্জ্বল ছিল। তিনি رَضِیَ اللهُ عَنْہُ এর বরকতসমূহ দেখতেন। একদিন তাঁর পিতা হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ এর খেদমতে হাজির হয়ে জানালেন: আমার থেকে দু’টি নূর বের হয়ে ছড়িয়ে পড়ে; সেগুলোর একটি পূর্বকে এবং অন্যটি পশ্চিমকে ঢেকে দেয়। এরপর এই দু’টি নূর গোলাকার ঘুরে মেঘের মতো হয়ে যায়। এরপর আসমান উন্মুক্ত হয় এবং নূর দু’টি আসমানে গিয়ে মুহূর্তের মধ্যে ফিরে আসে। এছাড়া আমি যেখানেই বসি জমিন থেকে আওয়াজ আসে: হে তিনি,(মহান ব্যক্তি) যাঁর মাঝে নূরে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমানত হিসেবে রাখা হয়েছে! আপনার উপর সালাম হোক। যখন আমি শুকনো জমিন বা শুকনো গাছের নিচে বসি, তা তৎক্ষণাৎ সবুজ হয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami