Share this link via
Personality Websites!
476141
9324
মাঝে উড়তে লাগল। কুরাইশদের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী জানাল: এই স্বপ্ন যদি সত্য হয়, তবে হযরত আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, পূর্ব ও পশ্চিমের অধিবাসীরা তাঁর অনুসরণ করবে। (খাসায়িসুল কুবরা, ১/৮৩)
نبی کے صدقے میں کیا کیا عنایتیں نہ ہوئیں ہو چشمِ عدل تو شاہِد ہیں پیارے عبداللہ
নবী কে সদকে মেঁ কিয়া কিয়া এনায়েতেঁ না হুয়িঁ
হো চশমে আদল তো শাহিদ হে পেয়ারে আব্দুল্লাহ
অর্থাৎ মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর উপর আল্লাহ পাক আপন নবীর সদকায় অনেক নেয়ামত দান করেছেন। যদি ন্যায়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তবে এই নেয়ামতগুলোর উপর হযরত আব্দুল্লাহর সত্তা সাক্ষী।
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ নিঃসন্দেহে পবিত্র এবং বনু হাশিমের নেক চরিত্রকান ও সবচেয়ে সুন্দর যুবক ছিলেন। বাহ্যিক রূপ-মাধুর্য এবং বাতেনী গুণাবলী ও চরিত্রে কুরাইশ বংশ তো বটেই বরং পুরো বাতহা উপত্যকা অর্থাৎ মক্কা মুকাররামায় তাঁর কোনো সমতুল্য ছিল না। তিনি ছিলেন উচ্চ চরিত্রের জীবন্ত প্রতিচ্ছবি। আর হবেনই না কেন, তিনি তো এমন এক সত্তার পিতা হতে যাচ্ছিলেন যাঁর জন্য এই বিশ্বজগত সাজানো হয়েছে, যাঁকে দিয়ে দুনিয়াকে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত করা হবে। তিনি, যিনি মানবতার ইজ্জত, সম্মান ও উভয় জগতের খুশি ও সফলতার বার্তা নিয়ে দুনিয়ায় তাশরীফ আনতে যাচ্ছিলেন।
মুস্তফার পিতার শান দেখুন! তাঁকে সেই রূপ-লাবণ্য দেওয়া হয়েছিল যা কুরাইশদের অন্য কারো মাঝে ছিল না। মুস্তফার পিতার শান দেখুন! নেক গুণাবলীতে তাঁর দ্বিতীয় কেউ ছিল না। মুস্তফার পিতার শান দেখুন! তাঁর থেকে দুটি নূর বের হতো; একটি পূর্বকে এবং অন্যটি পশ্চিমকে ঢেকে দিত। মুস্তফার পিতার শান দেখুন! তিনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami