Share this link via
Personality Websites!
476140
9324
ব্যক্তি জন্মগ্রহণ করবেন যিনি পূর্ব ও পশ্চিমের মালিক হবেন এবং মানুষ তাঁর অনুসরণ করবে। (দালায়িলুন নবুওয়াহ, ১ম অংশ, পৃষ্ঠা: ৫৪)
হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ এর এই স্বপ্ন সত্য প্রমাণিত হলো। কিছুকাল পর তিনি رَضِیَ اللهُ عَنْہُ হযরত ফাতিমা বিনতে আমর মাখযুমীয়া رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে বিবাহ করলেন। তাঁদের ঔরসে মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর শুভাগমন হলো। এরপর তাঁর ঘরেই দোজাহানের মালিক, নূরে খোদা, আহমদে মুজতাবা, মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন।
خدا نے بھیج کے نورِ نبی کو آپ کے گھر بتا دیا ہمیں راشد ہیں پیارے عبداللہ
খোদা নে ভেজ কে নূরে নবী কো আপ কে ঘর
বাতা দিয়া হামেঁ রাশিদ হে পেয়ারে আব্দুল্লাহ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর যেহেতু মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর কপালে ছিল, তাই যখন তাঁর জন্ম হলো তখন তাঁর চেহারা নূরে ঝলমল করছিল। যেমনটি:
হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: যখন হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর জন্ম হলো, তাঁর চেহারা নূরে এমনভাবে ঝলমল করছিল যেমন সূর্য চমকায়। সম্মানিত পিতা হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ দেখে বললেন: এই শিশুর অনন্য শান রয়েছে। (খাসায়িসুল কুবরা, ১/৮৩)
হযরত আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ এর ঈমানদীপ্ত স্বপ্ন
হযরত আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ আরও বর্ণনা করেন: আমি স্বপ্নে দেখলাম হযরত আব্দুল্লাহর দেহ থেকে একটি সাদা পাখি বের হলো এবং উড়ে গিয়ে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে গেল। এরপর তা কাবা শরীফের উপর এসে বসল। সমস্ত কুরাইশ তার সামনে সিজদায় পড়ে গেল। এরপর তা আকাশ ও জমিনের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami