Share this link via
Personality Websites!
476139
9324
জন্য বয়ান শুনব * আদব সহকারে বসব * গভীর মনোযোগ সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর প্রিয় ও সর্বশেষ নবী, মুহাম্মাদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ একটি স্বপ্ন দেখলেন: একটি গাছ যার উপরের অংশ আসমান স্পর্শ করছে এবং ডালপালা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে আছে। সেখান থেকে একটি নূর প্রকাশ পাচ্ছে যার আলো সূর্যের আলোর চেয়ে সত্তর গুণ বেশি। আরব ও আজম (সমগ্র জগত) তাঁর সামনে সিজদায় অবনত এবং মুহূর্তের মধ্যে সেই নূর বেড়েই চলেছে। কুরাইশদের একটি দল তার ডালপালা ধরে ঝুলে আছে আর কিছু কুরাইশ তা কাটার চেষ্টা করছে কিন্তু যখনই কুরাইশরা সেই গাছের নিকটবর্তী হয়, একজন সুন্দর যুবক তাদের পেছনে ঠেলে দেয়। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি তাঁর চেয়ে সুন্দর ব্যক্তি কখনো দেখিনি, না তাঁর সুগন্ধির চেয়ে উত্তম সুগন্ধির কখনো ঘ্রাণ নিয়েছি। কুরাইশদের যারা গাছ কাটতে চায়, সেই যুবক তাদের পাঁজরের হাড় ভেঙে দেয় এবং তাদের অন্ধ করে দেয়। যখন চোখ খুলল, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ খুব ভীত ছিলেন, চেহারার রং বদলে গিয়েছিল। এই অবস্থায় ভীত-সন্ত্রস্ত হয়ে কুরাইশদের একজন স্বপ্নের ব্যাখ্যাকারীর নিকট পৌঁছলেন। তাকে স্বপ্ন শোনানোর পর তারও রং ফ্যাকাশে হয়ে গেল। এরপর সে জানাল: যদি এই স্বপ্ন সত্য হয়, তবে আপনার বংশে এমন এক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami