Share this link via
Personality Websites!
476153
9324
দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: নেক আমল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আলে রাসূল ও আসহাবের ভালবাসায় সিক্ত হওয়া এবং আদব ও চরিত্রের অধিকারী হওয়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। যেলী হালকার ১২টি দ্বীনি কাজেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله এর বরকতে গুনাহ ছাড়ার, নেকী করার এবং কবর ও আখিরাতের প্রস্তুতির মানসিকতা তৈরি হবে। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো ‘নেক আমল’।
اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশিকানে রাসূলের আত্মশুদ্ধির এক সর্বোত্তম ব্যবস্থাপত্র দিয়েছেন এবং তা হলো: ‘নেক আমল’ পুস্তিকা। এই সংক্ষিপ্ত পুস্তিকাটি মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন, চাইলে দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন; বরং আরও সহজতা চাইলে নিজের মোবাইলে ‘Naik Amaal’ অ্যাপটি ডাউনলোড করে নিন। এটি পড়ুন, এর অনুযায়ী জীবন যাপন করুন এবং প্রতিদিন নিজের আমলের পর্যালোচনা করুন। اِنْ شَآءَ الله গুনাহ থেকে বাঁচার এবং নেকী করার প্রেরণা জাগ্রত হবে, হৃদয়ের পবিত্রতা অর্জিত হবে এবং চরিত্র উজ্জ্বল, পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে যাবে।
আল্লাহ পাক আমল করার তাওফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami