Share this link via
Personality Websites!
476149
9324
দিল এবং মুস্তফার পিতা হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কে হিফাযতের সাথে তাঁর ঘর পর্যন্ত পৌঁছে দিল। (তারিখুল খামীস, ১/৩৩৪)
হযরত আব্দুল্লাহ ও আমেনা رَضِیَ اللهُ عَنْہُمَا এর মোবারক বিবাহ
এই দৃশ্য দেখে হযরত ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہُ হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি খুবই মুগ্ধ হলেন এবং মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে, আপন নয়নমণি আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর বিবাহ তাঁর সাথেই করাবেন। বাড়িতে এসে তিনি আপন পত্নী অর্থাৎ হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর আম্মাজান হযরত বিররাহ رَضِیَ اللهُ عَنْہَا কে পুরো ঘটনা শোনালেন এবং বললেন: আব্দুল্লাহ কুরাইশদের সবচেয়ে সুন্দর ও উচ্চ বংশীয়, আমি আমার মেয়ে আমেনার জন্য তাঁকে ছাড়া অন্য কাউকে পছন্দ করি না। এরপর তাঁর মনের আকাঙ্ক্ষা হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ পর্যন্ত পৌঁছে দিলেন। খোদার শান যে, হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ আপন নয়নমণি হযরত আব্দুল্লাহর জন্য যেমন নারী খুঁজছিলেন, সেই সমস্ত গুণাবলী হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর মাঝে পূর্ণাঙ্গভাবে বিদ্যমান ছিল। সুতরাং হযরত আব্দুল মুত্তালিব رَضِیَ اللهُ عَنْہُ এই সম্পর্কটি হাসিমুখে কবুল করে নিলেন। (তারিখুল খামীস, ১/৩৩৪) অতএব ২৪ বছর বয়সে হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর বিবাহ হয়ে গেল। (সীরাতে মুস্তফা, পৃষ্ঠা: ৫৯)
آئی ندا کہ آمنہ جاگے تیرے نصیب آئیں گے تیری گود میں اللہ کے حبیب
گودی میں تو کھلائے گی آج اپنے لال کو اللہ نے کیا ماہِ کامِل ہلال کو
আয়ি নিদা কেহ আমেনা জাগে তেরে নসিব
আয়েঙ্গে তেরী গোদ মে আল্লাহ কে হাবীব
গোদি মে তু খিলায়িগি আজ আপনে লাল কো
আল্লাহ নে কিয়া মাহে কামিল হিলাল কো
(মিরআতিল মানাজিহ, ৮/২১)
جنتی جنتی مادَرِ مصطفےٰ جنتی جنتی والدِ مصطفےٰ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami