Share this link via
Personality Websites!
476148
9324
পর্দা মহিলাদের প্রাকৃতিক লজ্জার দাবী। পর্দা আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে চেহারার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়, পর্দা ত্বককে গরমের তাপে পুরে যাওয়া থেকে বাঁচায় এবং পর্দা চেহারার বিভিন্ন রোগের কারণ হওয়া মাটি ও ধুলাবালির কণা থেকে বাঁচায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো যে, আমরা যেন আমাদের ঘরের দিকে নজর দিই। এই বেপর্দা হওয়ার কুফল কি আমাদের ঘরে পাওয়া যাচ্ছে? যদি এমন হয় তবে আমাদের নেকীর দাওয়াত দিয়ে পর্দা করাতে হবে। কারণ বেপর্দা হওয়া জাহান্নামে যাওয়ার মাধ্যম এবং আমাদের কুরআনে পাক নির্দেশ দিয়েছে:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ
(পারা ২৮, সূরা তাহরীম, আয়াত ৬)
কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ঐ আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর।
হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর একটি কারামত
হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর পিতা হযরত ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہُ একদিন শিকারের জন্য জঙ্গলে গেলেন। সেখানে তিনি একটি অদ্ভূত দৃশ্য দেখলেন; হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ যিনি শিকারের জন্য এসেছিলেন, জঙ্গলে একা রয়েছেন এবং ইহুদীদের প্রায় ৯০ জন ব্যক্তি খোলা তলোয়ার নিয়ে তাঁকে ঘিরে রেখেছে। হযরত ওয়াহাব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একজন কুরাইশ যুবককে বিপদে দেখে আমি তাঁকে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ কিছু অশ্বারোহী আবির্ভূত হলো। তারা সাধারণ মানুষের মতো ছিল না। তারা এসেই ইহুদী বাহিনীকে আক্রমণ করে তাদের তাড়িয়ে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami