Share this link via
Personality Websites!
476147
9324
কানযুল ঈমানের অনুবাদ: এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহেলী যুগের পর্দাহীনতা।
سُبْحٰنَ الله! মুস্তফার আম্মাজান হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এমন পরিবেশেও পর্দানশীন ও লজ্জাশীল ছিলেন। জানা গেল; উচ্চ চরিত্রের মানুষ যুগের অন্ধ অনুকরণ করে না বরং বিবেক ও প্রজ্ঞা দিয়ে কাজ করে এবং উচ্চ চরিত্র ও আচরণ গ্রহণ করে। এছাড়া এটিও জানা গেল যে, জাহেলী যুগেও বেপর্দা হওয়া ছিল বুদ্ধিহীন বরং উল্টো বুদ্ধির মানুষদের পদ্ধতি, নতুবা সেই সময়ের মানুষ পর্দানশীন নারী হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا কে ‘হাকিমাহ’ অর্থাৎ বুদ্ধিমতী ও প্রজ্ঞাবান নারীর উপাধি দিত না। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, আল্লাহ পাক তাঁকে আপন মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য মাতা হিসেবে নির্বাচিত করেছেন। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, তিনি আপন জাতির মধ্যে উচ্চ বংশীয় ছিলেন। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, তিনি খুবই অভিজাত ছিলেন। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, তিনি নিজ সময়ের সবচেয়ে নেক গুণাবলীসম্পন্ন সাহাবীয়া নারী ছিলেন। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, তাঁর চরিত্র ও আচরণ অত্যন্ত উচ্চ ছিল। সায়্যিদা আমেনা رَضِیَ اللهُ عَنْہَا এর শান দেখুন যে, তিনি অত্যন্ত পবিত্রা ছিলেন।
(মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, ১/৬০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা শুনলাম যে, সায়্যিদা, তাহেরা, সম্মানিতা আম্মাজান হযরত আমেনা رَضِیَ اللهُ عَنْہَا জাহেলী যুগে পর্দাশীল ছিলেন। আল্লাহ পাক ইসলামের মাধ্যমে মহিলাদের প্রতি এই অনুগ্রহ করেছেন যে, তাদের পর্দার নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ অসংখ্য হিকমত সম্বলিত। পর্দা মহিলাদের সম্মানের সংরক্ষক, পর্দা অন্তরের শুদ্ধতা এবং পবিত্রতার মাধ্যম,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami