Share this link via
Personality Websites!
476124
9321
রাব্বে আলা কী নেয়ামত পে আ’লা দরূদ
হক তাআলা কী মান্নাত পে লাখোঁ সালাম
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ২৯৮)
ব্যাখ্যা: আল্লাহ পাকের সবচেয়ে মহান ও মহৎ নেয়ামত (আমরা গরীবদের আক্বা ও মওলা, আমাদের শাফায়াতকারী, আমাদের ক্ষমা করিয়ে নেওয়া আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর প্রতি শ্রেষ্ঠ দরূদ এবং আল্লাহ পাকের এই মহান অনুগ্রহের প্রতি লক্ষ লক্ষ সালাম হোক।
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: * আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর মুজিযাসমূহ আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর দলিল হয়ে থাকে * পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام কে আল্লাহ পাক বিভিন্ন মুজিযা দান করেছিলেন * হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর হাত মুবারক মুজিযা ছিল * হযরত দাউদ عَلَیْہِ السَّلَام এর কণ্ঠ মুবারক মুজিযা ছিল * হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام এর সৌন্দর্য মুবারক মুজিযা ছিল। একইভাবে আগেকার আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর মধ্যে কাউকে ১টি মুজিযা দেওয়া হয়েছিল, কাউকে ২টি। এই সকল আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এরপর আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আপাদমস্তক মুজিযা বানিয়ে প্রেরণ করেছেন (তাফসীরে নঈমী, পারা ৬, সূরা নিসা, ১৭৪নং আয়াতের পাদটীকা, ৬/১৪৭) এবং ইরশাদ করেছেন: হে লোকেরা! তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অত্যন্ত অকাট্য ও মজবুত দলিল এসে গেছে।
دئیے معجزے انبیا کو خُدا نے معجزہ بن کے آیا ہمارا نبی
سرکار کی آمد! مرحبا! سردار کی آمد! مرحبا!
اچھّے کی آمد! مرحبا! سچّے کی آمد! مرحبا!
مختار کی آمد! مرحبا! غمخوار کی آمد! مرحبا!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami