Share this link via
Personality Websites!
476123
9321
نام تیرا، ذِکْرتیرا، تو تِرا پیارا خیال ناتوانوں بے سہاروں کا سہارا ہو گیا
নাম তেরা, যিকির তেরা, তু তেরা পেয়ারা খেয়াল
নাতওয়ানোঁ বে সহারোঁ কা সহারা হো গেয়া
(যওকে নাত, পৃষ্ঠা: ৭৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মুবারক শরীরের মুজিযা ও উৎকর্ষতাসমূহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ধরণের উপর আমল করতে এবং অন্তরে ইশকে রাসূল বৃদ্ধি করতে প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শরীরের মুজিযা ও উৎকর্ষতার সংক্ষিপ্ত আলোচনা শুনি:
আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপাদমস্তক মুজিযা
পারা: ০৬, সূরা নিসা, ১৭৪ নাম্বার আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ
(পারা ৬, সূরা নিসা, আয়াত ১৭৪)
কানযুল ঈমানের অনুবাদ: হে মানবকুল, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহ এর নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে।
মুফাসসিরীনে কিরাম এই আয়াতে করীমার তাফসীর করতে গিয়ে বলেন: অত্যন্ত মজবুত ও শক্তিশালী দলিলকে ‘বুরহান’ বলা হয়। এই আয়াতে করীমায় বুরহান দ্বারা আমাদের আক্বা ও মওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উদ্দেশ্য। অর্থাৎ দাবি হলো যে, কায়েনাতের একজন সৃষ্টিকর্তা ও একজন মালিক রয়েছেন এবং তিনি একজনই সত্য খোদা আল্লাহ রাব্বুল আলামীন। হে লোকেরা! রাসূলে রহমত, শফিয়ে উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দাবীর উপর অত্যন্ত অকাট্য ও মজবুত দলিল হয়ে তোমাদের নিকট তাশরীফ এনেছেন। (তাফসীরে নঈমী, পারা ৬, সূরা নিসা, ১৭৪নং আয়াতের পাদটীকা ৬/১৪৪)
رَبِّ اعلیٰ کی نعمت پہ اعلیٰ درود حق تَعَالیٰ کی مِنَّت پہ لاکھوں سلام
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami