Share this link via
Personality Websites!
476122
9321
রাসূলে রহমত, শফিয়ে উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পুরো হুলিয়া মুবারক বর্ণনা করে দিতেন। (তবাক্বাতুল কুবরা, ১/৩১৮)
ہر آنکھ دیکھتی ہے تیرے ہی رُخ کا جلوہ ہر کان سُن رہا ہے پیارے کلام تیرا
হার আঁখ দেখতি হে তেরী হি রুখ কা জলওয়া
হার কান সুন রাহা হে পেয়ারে কালাম তেরা
(কাবালায়ে বখশিশ, পৃষ্ঠা: ২৩)
মুস্তফার উৎকর্ষতার আলোচনার কিছু উপকারিতা
سُبْحٰنَ الله! سُبْحٰنَ الله! সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর কী চমৎকার শান...!! কাউকে নামায শেখানো, অযুর পদ্ধতি শেখানো, রোযা ও যাকাত ইত্যাদির মাসআলা জানানো; এসবের নিজ নিজ জায়গায় অনেক গুরুত্ব (Importance) রয়েছে। সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان মানুষকে এই বিষয়গুলোও শেখাতেন কিন্তু প্রথম নাম্বারে সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও উৎকর্ষতা বর্ণনা করতেন। কারণ মুস্তফার উৎকর্ষতা বর্ণনা করা এবং শোনার মাধ্যমে হৃদয়ে ভালবাসা বৃদ্ধি পায়; প্রিয় আক্বা, রাসূলে খোদা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অন্তরের সম্পর্ক দৃঢ় হয়। আর এই সম্পর্ক যত বেশি দৃঢ় হবে, ঈমান তত বেশি পরিপক্ক হবে। আর ঈমান যত পরিপক্ক হবে, নেক কাজে তত বেশি মন বসবে এবং মানুষ জান্নাতের পথে চলতে শুরু করবে।
مُحَمَّد کی محبّت دِینِ حق کی شرطِ اَوَّل ہے اسی میں ہو اگر خامی تو سب کچھ نامکمل ہے
মুহাম্মদ কী মুহাব্বাত দ্বীনে হক কী শরতে আউয়াল হে
ইসি মে হো আগর খামী তো সব কুছ নামুকাম্মাল হে
আল্লামা মুহাম্মদ বিন হুসাইন আজুররী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক আপন মাহবুব নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দুনিয়া ও আখিরাতে যে গুণাবলী, উৎকর্ষতা ও ফযিলত দান করেছেন, সেগুলো সম্পর্কে অনবহিত থাকা উম্মতের জন্য অত্যন্ত মন্দ কাজ। (কিতাবুশ শরীয়া লিল আজরী, ৩/১৩৮৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami