Share this link via
Personality Websites!
476121
9321
سُبْحٰنَ الله! এটিও অত্যন্ত চমৎকার একটি ধরণ। আহ! আমরা গোলামদেরও যেন এই তাওফিক নসীব হয়ে যায়, আমরাও যেন নির্জনে চোখ বন্ধ করে বসে যাই; কখনো সবুজ গম্বুজের কল্পনা করি, কখনো সোনালী জালির কল্পনায় হারিয়ে যাই। আর আল্লাহ পাক তাওফিক দিলে প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুলিয়া মুবারক কিতাব থেকে পড়ে মনে গেঁথে নিই। তাঁর মুবারক ধরণগুলো পড়ি, মনে রাখি এবং মাঝে মাঝে চোখ বন্ধ করে মাথা নিচু করে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক ধরণগুলোর কল্পনা করে আপন প্রাণের চেয়ে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্মৃতিতে হারিয়ে যাই। বিশ্বাস করুন! কেবল আনন্দ আর আনন্দই নসীব হবে, অন্তরে ঈমান এমন মজবুত হবে যার কোনো তুলনা নেই...!!
دِل میں ہو یاد تری گوشۂ تنہائی ہو پھر تو خَلْوَت میں عجَب انجمن آرائی ہو
দিল মে হো ইয়াদ তেরী গোশায়ে তানহায়ি হো
ফির তো খালওয়াত মে আজব আঞ্জুমান আরায়ি হো
(যওকে নাত, পৃষ্ঠা: ২০৪)
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ এবং মুস্তফার আলোচনা
প্রখ্যাত সাহাবীয়ে রাসূল হলেন হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ। প্রিয় আক্বা, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সবচেয়ে বেশি হাদীস তিনি-ই বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ এর একটি অত্যন্ত চমৎকার, ঈমানদীপ্ত ও প্রেমময় অভ্যাস ছিল। যেমনটি তবাক্বাতে ইবনে সাদ এ রয়েছে: হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ এর মুবারক নিয়ম (Routine) ছিল; তিনি যখনই কোনো গ্রাম্য লোককে দেখতেন বা এমন কারো সাথে সাক্ষাৎ হতো যিনি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখেননি, তখন বলতেন: আমি কি আপনাকে রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুণাবলী ও উৎকর্ষতা বর্ণনা করে শোনাব না...? এরপর তিনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami