Share this link via
Personality Websites!
476118
9321
চমক দেখা যেত এবং তাঁর অন্তর দীদারের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠত।
অবশেষে তিনি ব্যাকুল হয়ে বললেন: রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দীদারের জন্য প্রাণ ছটফট করছে, হায়...!! কবে বছর পার হবে, কবে হজ্বের মৌসুম আসবে এবং কবে আমরা মক্কা মুকাররমায় হাজির হয়ে দীদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দ্বারা চক্ষু শীতল করতে পারব। তাঁর এই কথা শুনে হযরত মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ মুচকি হাসলেন এবং বললেন: হে আবু আব্দুর রহমান! ধৈর্য (Patience) ধরুন! দিনগুলো কেটে যাবে।
কাছেই হযরত ইবনে মাসলামাহ رَضِیَ اللهُ عَنْہُ উপবিষ্ট ছিলেন, তিনি বলতে লাগলেন: হ্যাঁ! দীদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছাড়া হৃদয়ে শান্তি নেই, এই দিনগুলো কবে শেষ হবে...!!
گزر تو جائے گی تیرے بغیر بھی لیکن بہت اُداس، بہت بےقرار گزرے گی
গুযার তো জায়ে গি তেরে বেগাইর ভি লেকিন
বহুত উদাস, বহুত বে-ক্বারার গুযরে গি
!اَللهُ اَكْبَر সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মতো মহান আশিকানে রাসূল এবং দীদারের আকাঙ্ক্ষায় এমন ব্যাকুলতা...!! হযরত ইবনে মাসলামাহ رَضِیَ اللهُ عَنْہُ কিছুক্ষণ চুপ (Silent) থাকলেন, এরপর বললেন: হে মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ! এক কাজ করুন, আপনি প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রূপ-মাধুর্যের আলোচনাই করুন! তাঁর হুলিয়া মুবারক বর্ণনা করুন!
سُبْحٰنَ الله! এখন সাহাবায়ে কিরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রেমময় ও ঈমানদীপ্ত ধরণ দেখুন! হযরত মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ যিনি দ্বীনি দরস দিচ্ছিলেন, তিনি দু’যানু (অর্থাৎ নামাযে আত্তাহিয়্যাত পড়ার মতো) হয়ে বসে পড়লেন। মাথা মুবারক নিচু করলেন, চোখ বন্ধ করে নিলেন, যেন নূরওয়ালা আক্বা, মাক্কী-মাদানী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami