Share this link via
Personality Websites!
476135
9321
سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! এসব রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক শরীরের কিছু মুজিযার সংক্ষিপ্ত বর্ণনা। সত্য তো এটাই যে,
زندگیاں ختم ہوئیں اور قلم ٹوٹ گئے تیرے اَوْصاف کا اِک باب بھی پورا نہ ہوا
জিন্দেগীয়াঁ খতম হুয়ি আওর কলম টুক গেয়ে
তেরে আওসাফ কা এক বাব ভি পুরা না হুয়া
সায়্যিদী আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো উচ্চ মর্যাদার আলিমে দ্বীন সারা জীবন নাত লিখেছেন, অবশেষে এটাই বললেন:
تیرے تو وَصْف عیبِ تَناہی سے ہیں بَری
حیراں ہُوں میرے شاہ میں کیا کیا کہوں تجھے
তেরে তো ওয়াসফ এ্যয়বে তানাহী সে হে বারী
হেয়রাঁ হুঁ মেরে শাহ মেঁ কেয়া কেয়া কাহুঁ তুঝে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৭৫)
ব্যাখ্যা: অর্থাৎ গুণাবলী শেষ হয়ে যাওয়াও এক ধরণের অপূর্ণতা; ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার গুণাবলী ও উৎকর্ষতা তো এমন যে, “শেষ হয়ে যাওয়া” নামক অপূর্ণতা থেকেও পবিত্র। হে আমার উৎকর্ষময় ও অতুলনীয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি অবাক যে, আপনার কোন কোন শান বর্ণনা করব।
ব্যস আমাদের এটাই আকাঙ্ক্ষা করা উচিত যে, আল্লাহ পাক আমাদের এমন আজিমুশশান, অতুলনীয় ও অদ্বিতীয়, সুন্দর স্বভাবের অধিকারী আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকৃত গোলাম, আমলকারী ও কৃতজ্ঞ উম্মত হওয়ার তাওফিক দান করেন! হায়! হৃদয়ে যেন ইশকে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এমন প্রদীপ জ্বলে উঠুক, যে দুনিয়া তো বটেই, কবরও যেন সেই প্রদীপে আলোকিত হয়ে যায়।
لحد میں عشقِ رُخِ شَہ کاداغ لے کے چلے اندھیری رات سنی تھی، چراغ لے کے چلے
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami