Share this link via
Personality Websites!
476117
9321
সহকারে বয়ান শুনব * যা শুনব, তা মনে রাখার, নিজে আমল করার এবং অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! মাকতাবাতুল মদীনার অত্যন্ত চমৎকার একটি কিতাব হলো: সাহাবায়ে কিরামের ইশকে রাসূল। * সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ভালবাসা ও ঈমানদীপ্ত অবস্থা * তাঁদের প্রেমময় আবেগ * মুবারক ধরণ * আনুগত্য * আত্মত্যাগ এবং এই জাতীয় অনেক আকর্ষণীয় ঘটনা এই কিতাবের সৌন্দর্য। আসুন! এরই মধ্য থেকে সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর ইশকে রাসূলের একটি ঈমানদীপ্ত ঘটনা শুনি:
হযরত মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল ছিলেন। তখনও প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হিজরত করে মদীনা মুনাওয়ারায় তাশরীফ আনেননি। এর আগে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ কে নেকীর দাওয়াত প্রচার করার জন্য মদীনা মুনাওয়ারায় পাঠিয়েছিলেন। তিনি এখানে এসে নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে দিলেন, অনেক মানুষ তাঁর হাতে ইসলাম কবুল করল। (তবাক্বাতুল কুবরা, ৩/৮৭)
সেই দিনগুলোর কথা, একদিন হযরত মুসআব বিন উমাইর رَضِیَ اللهُ عَنْہُ মদীনা মুনাওয়ারার একটি স্থানে বসে দ্বীনি দরস দিচ্ছিলেন। অন্যান্য সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان বসে শুনছিলেন। সেই শ্রোতাদের মধ্যে হযরত আবু আব্দুর রহমান رَضِیَ اللهُ عَنْہُও উপস্থিত ছিলেন। দরসের মধ্যে যখনই প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিকিরে পাক আসত, তখন হযরত আবু আব্দুর রহমান رَضِیَ اللهُ عَنْہُ এর চোখে দীদারে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami