Share this link via
Personality Websites!
476134
9321
* জিহ্বা মুবারক থেকে ব্যস কথা বের হওয়ার দেরি, যা ইরশাদ করতেন, তাই হয়ে যেত। একবার হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! শীত লাগছে। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন: ইয়া আল্লাহ! আলী থেকে শীত ও গরম দূর করে দাও। এই দোয়ার পর মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর এর অবস্থা এমন হলো যে, তাঁর আর শীত বা গরম লাগত না। তিনি গ্রীষ্মকালে মোটা কাপড় পরতেন এবং শীতকালে পাতলা কাপড় পরতেন।
(ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৩৩, হাদীস: ১১৭)
অনুরূপভাবে নূরানী চেহারার বিষয়ে বললে তো
دیکھنے والے کہا کرتے ہیں اللہ! اللہ! یاد آتا ہے خُدا دیکھ کے صُورت تیری
দেখনে ওয়ালে কাহা করতে হে আল্লাহ! আল্লাহ!
ইয়াদ আতা হে খোদা দেখ কে সূরত তেরী
* বরং এ তো আপাদমস্তক মুজিযা নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের মুকাদ্দাস অঙ্গসমূহের মুজিযা। * যদি শুধু তাঁর পবিত্র নামের বিষয়েই বলা হয় তবে নামে সম্মানিত মুহাম্মদ এর এমন সব বরকত রয়েছে যে, বাহ! سُبْحٰنَ الله! বনী ইসরাঈলের ১০০ বছরের এক গুনাহগার সম্মানিত নামের সম্মান করল, তা চুম্বন করে চোখে লাগাল; রাব্বে কায়নাতের নিকট এই আচরণটি এত পছন্দ হলো যে, তিনি তার ১০০ বছরের গুনাহ ক্ষমা করে মাগফিরাত দান করলেন। (হিলয়াতুল আউলিয়া, ৪/৪৫, হাদীস: ৪৬৯৫) * বর্ণনা অনুযায়ী; যে ঘরে মুহাম্মদ নামওয়ালা থাকে, সেই ঘরে বরকত হয়ে থাকে। (শরহে যুরক্বানী, ৭/৩০৭) * একটি হাদীসে পাকে রয়েছে: যে আমার ভালবাসায়, আমার নামের বরকত নেওয়ার জন্য নিজের ছেলের নাম মুহাম্মদ রাখবে, সে এবং তার ছেলে জান্নাতে যাবে।
(কানযুল উম্মাল, ১৬তম অংশ, ৮/১৭৫, হাদীস: ৪৫২১৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami