Share this link via
Personality Websites!
476132
9321
করছে। আর তা হবেই না কেন? * যখন হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام ৩ মাইল দূর থেকে পিঁপড়া দেখে নিতেন এবং তার শব্দ শুনে নিতেন; * আসিফ বিন বারখিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সিরিয়ায় বসে ইয়ামেনের রাণী বিলকীসের সিংহাসন দেখে নিতেন; * ঈসা عَلَیْہِ السَّلَام ঘরের ভেতর খাওয়া খাবার ও জমিয়ে রাখা শস্য দেখে নিতেন; তবে প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো সায়্যিদুল আম্বিয়া (তাঁর চোখ মুবারক কেন দূর-নিকট, গোপন ও প্রকাশ্য দেখবে না?)। (৩) মুফতী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: (এই হাদীস থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গেল যে,) প্রত্যেক উম্মতের উচিত নামাযের সময় এটি খেয়াল রাখা যে, আমাকে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দেখছেন। দেখুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি তোমাদের পেছনেও দেখি। সুতরাং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত পর্যন্ত তাঁর প্রত্যেক উম্মতকে প্রত্যক্ষ করছেন। (মিরাতুল মানাজিহ, ২/৩০-৩১)
অন্যান্য মুবারক অঙ্গের মুজিযাসমূহ
হে আশিকানে রাসূল! আমাদের আক্বা ও মওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপাদমস্তক মুজিযা। তাঁর মুবারক চুল এমন অতুলণীয় ও উৎকর্ষময় যে, শত শত বছর পার হয়ে গেছে; * আজও اَلْحَمْدُ لِلّٰه দুনিয়ায় হাজার হাজার আশিকানে রাসূলের নিকট সহীহ সালামত অবস্থায় বিদ্যমান আছে। * আজও মুবারক চুলের বরকতে শিফা পাওয়া যায়। * মুবারক চুলের বরকতে সমস্যার সমাধান হয়। * প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক হাতের বিষয়টি ধরুন! তো তা সেই মুবারক হাত, যার বরকতে শিফা অর্জিত হয়। * হাত মুবারক যা কিছু স্পর্শ করে তাকে জীবন দান করে। * একবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم (জ্বীনের) প্রভাবে আক্রান্তের উপর হাত
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami