Share this link via
Personality Websites!
476131
9321
ব্যাখ্যা: কেবল কেউ মন থেকে ফরিয়াদ তো করুক, আল্লাহ পাকের শপথ! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফরিয়াদ শুনবেনও এবং সাহায্যও করবেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! * প্রসিদ্ধ সাহাবীয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের যোহরের নামায পড়ালেন। জামাআতের শেষ কাতারে একজন লোক ছিল, সে নামাযের মাঝে কিছু ভুল করল। যখন নামায শেষ হলো এবং রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সালাম ফেরালেন, তখন সেই শেষ কাতারের লোকটিকে ডেকে ইরশাদ করলেন: হে অমুক! তুমি কি আল্লাহ পাককে ভয় করো না? তুমি কি দেখছো না যে, তুমি কীভাবে নামায পড়ছো?
অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: তোমরা কি মনে করো যে, তোমাদের কোনো আমল আমার থেকে গোপন থাকে? আল্লাহ পাকের শপথ! আমি পেছনেও তেমনই দেখি যেমন আমার সামনে দেখি। (মুসনাদে আহমদ, ৪/৬৬২, হাদীস: ১০০৪৯)
سُبْحٰنَ الله! কেমন উৎকর্ষময় দৃষ্টি! হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই হাদীসে পাক থেকে কয়েকটি মাসয়ালা প্রমাণিত হলো: (১) হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখ শরীফ সামনে, পেছনে, ডানে, বামে, অন্ধকারে ও আলোতে প্রতিটি জিনিস দেখে নিতে পারে। (২) হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চোখ মুবারকের জন্য কোনো আড়াল বা হিজাব নেই। * দেখুন! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইমামতির মুসল্লায় আছেন আর সেই ব্যক্তি শেষ কাতারে; মাঝে অনেকগুলো কাতার রয়েছে, কিন্তু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দৃষ্টি তার প্রতিটি নড়াচড়া প্রত্যক্ষ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami