Share this link via
Personality Websites!
476130
9321
(মিরাতুল মানাজিহ, ২/৩০২)
اے کرم کی کان، اے گوشِ حُضُور سُن لے فریادِ غریباں اَلْغِیَاث
এ্যয় করম কী কান, এ্যয় গৌশে হুযুর
সুন লে ফরিয়াদে গরিবাঁ আল গিয়াস
(যওকে নাত, পৃষ্ঠা: ১০৬)
ব্যাখ্যা: হে দয়ার আধার, হে হুযুর জানে আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কান মুবারক! আমাদের মতো মিসকীনদের ফরিয়াদ শুনে নিন, আমাদের সাহায্য করুন।
লক্ষ লক্ষ গোলামের দরূদ শুনে নেন
হে আশিকানে রাসূল! এখন এখানে চিন্তা করুন; প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যিনি হাজার হাজার কিলোমিটার দূরের আওয়াজ শুনে নেন, লক্ষ লক্ষ বছর পরের ঘটনা শুনে নেন, এমনকি যেখানে আওয়াজ বা শব্দ নেই তাও শুনে ও বুঝে নেন; তবে তিনি কি আপন গোলামদের দরূদ শুনবেন না? নিশ্চয়ই প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবুজ গম্বুজের ভেতরে তাশরীফ রেখে সারা বিশ্বের গোলামদের দরূদে পাক শুনছেন এবং চাইলে তিনি অনুগ্রহও করেন, আপন জলওয়াও দেখান।
হাদীসে পাকে রয়েছে, আমাদের প্রিয় আক্বা, রাসূলে খোদা, আহমদে মুজতাবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমার যে উম্মত আমার উপর দরূদ পাঠ করে, সে যেখানেই থাকুক তার আওয়াজ আমার নিকট পৌঁছে। (জালাউল আফহাম, পৃষ্ঠা: ৫৭)
واللہ! وہ سُن لیں گے، فریاد کو پہنچیں گے اِتنا بھی تو ہو کوئی جو آہ کرے دِل سے
ওয়াল্লাহ! ওহ সুন লেঁ গে, ফরিয়াদ কো পৌঁছেঙ্গে
ইতনা ভি তো হো কোয়ি জো আহ করে দিল সে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৪৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami