Share this link via
Personality Websites!
476129
9321
আগে তোমার পায়ের শব্দ শুনেছি। হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! তেমন কোনো বিশেষ আমল তো নেই, তবে দিনে বা রাতে যখনই অযু ভঙ্গ হয়ে যায় তখন আমি তৎক্ষণাৎ অযু করে (যদি মাকরূহ সময় না হয়) তাহিয়্যাতুল অযুর নফল নামায পড়ে নিই। (বুখারী, পৃষ্ঠা: ৩৩২, হাদীস: ১১৪৯)
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হাদীসে পাক থেকে এক তো তাহিয়্যাতুল অযুর ফযিলত জানা গেল যে, হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ নিয়মিতভাবে এই নফল নামায আদায় করতেন; এর বরকতে আল্লাহ পাক তাঁকে এমন মর্যাদা দান করেছেন যে, তিনি কিয়ামতের দিন খাদেমের শানে প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগে আগে জান্নাতে প্রবেশ করবেন।
দ্বিতীয়ত এই হাদীসে পাক থেকে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শ্রবণ শক্তির শান অনুমান করুন! প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: মনে রাখবেন! মেরাজের রাতে হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ হুযুরের সাথে জান্নাতে যাননি, তাঁর মেরাজও হয়নি। বরং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই রাতে সেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন যা কিয়ামতের পর ঘটবে; যে সমস্ত মাখলুকের আগে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতে প্রবেশ করবেন এবং হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ খাদেম হিসেবে সামনে থাকবেন। এ থেকে জানা গেল; হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক চোখ ও কানকে এই শান দেওয়া হয়েছে যে, তিনি লক্ষ লক্ষ বছর পর ঘটবে এমন ঘটনা দেখে নেন এবং তার আওয়াজও শুনে নেন। এই ঘটনা মেরাজের রাত থেকে কয়েক লক্ষ বছর পর সংঘটিত হবে, কিন্তু কুরবান হয়ে যাই সেই কানের উপর যে, সেই সময়ের ঘটনার আওয়াজ আজ (অর্থাৎ মেরাজের রাতেই) শুনে নিচ্ছেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami