Share this link via
Personality Websites!
476127
9321
পবিত্র শরীর অত্যন্ত সুঠাম বানিয়েছেন এবং উচ্চতা মুবারকও খুব বেশি লম্বা রাখেননি, আবার ছোটও করেননি। বরং মাহবুবে খোদা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উচ্চতা মুবারক অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও মাঝারি ছিল।
যেমনটি মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা তায়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: নূরওয়ালা আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখনই দীর্ঘদেহী মানুষদের মাঝখান দিয়ে হাঁটতেন তখন তাঁর উচ্চতা তাঁদের চেয়ে বেশিই দেখা যেত কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে, যখনই তাদের থেকে আলাদা হতেন তখন তাঁর উচ্চতা মুবারক মাঝারি দেখা যেত। (খাসায়িসুল কুবরা, ১/১১৬)
মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: হুযূরে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উচ্চতা মুবারক মাঝারি ছিল কিন্তু যখন তিনি মানুষের মধ্যে তাশরীফ রাখতেন তখন সবার চেয়ে উঁচু দেখা যেতো।
(শরহে যুরক্বানী, ৫/৪৮৫)
تِرا قَد تو نادرِ دَہر ہے کوئی مِثْل ہو تو مِثال دے
نہیں گُل کے پودوں میں ڈالیاں کہ چمن میں سَروِ چَماں نہیں
তেরা কদ তো নাদিরে দাহর হে কোয়ি মিসল হো তো মিসাল দে
নেহীঁ গুল কে পৌদোঁ মে ডালিয়াঁ কে চমন মে সরওয়ে চামাঁ নেহীঁ
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১০৯)
ব্যাখ্যা: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার উচ্চতা মুবারক পুরো যামানায় এক অপূর্ব উপহার, এর কোনো উপমা থাকলে তবেই তো উদাহরণ দেওয়া যেত! বাগানের গোলাপ গাছের সোজা ডাল হোক বা সাইপ্রাস গাছের বিশাল দেহ; কোনোটিই আপনার রাজকীয় ধরণে চলা সুন্দর উচ্চতার উপমা হতে পারে না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami