Share this link via
Personality Websites!
476125
9321
بشیر کی آمد! مرحبا! نذیر کی آمد! مرحبا!
مُنیر کی آمد! مرحبا! بَصیر کی آمد! مرحبا!
حُضُور کی آمد! مرحبا! پُرنور کی آمد! مرحبا!
দিয়ে মুজিযে আম্বিয়া কো খোদা নে মুজিযা বন কে আয়া হামারা নবী
সরকার কী আমদ! মারহাবা! সরদার কী আমদ! মারহাবা!
আচ্ছে কী আমদ! মারহাবা! সাচ্চে কী আমদ! মারহাবা!
মুখতার কী আমদ! মারহাবা! গমখোয়ার কী আমদ! মারহাবা!
বশীর কী আমদ! মারহাবা! নযীর কী আমদ! মারহাবা!
মুনীর কী আমদ! মারহাবা! বসীর কী আমদ! মারহাবা!
হুযুর কী আমদ! মারহাবা! পুরনূর কী আমদ! মারহাবা!
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ৫১৯)
(১) মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরের
একটি অনন্য মুজিযা
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীর ছায়া থেকে সম্পূর্ণ পবিত্র ছিল। যেমনটি সুলতানুল মুফাসসিরীন, মহান সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন:
لَمْ یَکُنْ لِرَسُوْلِ اللهِ صَلَّی اللهُ عَلَیْہ وَسَلَّم ظِلٌّ
অর্থাৎ আপাদমস্তক মুজিযা নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দেহের কোনো ছায়া ছিল না। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখনই কোনো প্রদীপের সামনে তাশরীফ আনতেন তখন তাঁর নূর মুবারক প্রদীপের আলোর উপর প্রবল হয়ে যেত এবং যখন সূর্যের সামনে আসতেন তখন নূরে মুস্তফার সামনে সূর্যের আলো ম্লান হয়ে যেত।
(সুবুলিল হুদা ওয়ার রুশাদ, ২/৪০)
হাফিযুল হাদীস, ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমাদের আক্বা ও মওলা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো তাঁর ছায়া
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami