Share this link via
Personality Websites!
475797
9320
এই কথাগুলো শোনার পর প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ আনলেন এবং ইরশাদ করলেন: হে আমার সাহাবীরা! আমি তোমাদের সব কথা শুনেছি। * তোমরা বলছো; ইব্রাহীম عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের খলীল, নিশ্চয়ই তিনি এই শানের অধিকারী * তোমরা বলছো; মূসা عَلَیْہِ السَّلَام কলীমুল্লাহ, অবশ্যই তিনি এই শানের অধিকারী * তোমরা বলছো; ঈসা عَلَیْہِ السَّلَام রূহুল্লাহ, হ্যাঁ! তিনি এই শানের অধিকারী * তোমরা বলছো; আদম عَلَیْہِ السَّلَام সফিউল্লাহ, হ্যাঁ! হ্যাঁ! তাঁর এই শানই বটে। اَلَا وَ اَنَا حَبِیْبُ اللهِ وَ لَا فَخَر অর্থাৎ হে আমার সাহাবীরা শুনে নাও! আমি আল্লাহ পাকের হাবীব, আমি এই কথা গর্ব হিসেবে বলছি না * কিয়ামতের দিন হামদ এর পতাকা আমার হাতে থাকবে, এটি গর্বের জন্য বলছি না * কিয়ামতের দিন সর্বপ্রথম আমিই শাফায়াত করব * আমারই শাফায়াত সর্বপ্রথম কবুল হবে, এটি গর্বের জন্য বলছি না * আরও ইরশাদ করলেন: اَنَا اَکْرَمُ الْاَوَّلِیْن وَ الْآخِرِیْنَ وَلَا فَخَر আমি পূর্ববর্তী ও পরবর্তী সবার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কিন্তু এটি গর্ব হিসেবে বলছি না। (তিরমিযী, পৃষ্ঠা: ৮২৭, হাদীস: ৩৬২৫)
اللہ نے مَحْبُوب کو بےمثل بنایا ممکن ہی نہیں ہو کوئی ہم شانِ مُحَمَّد
مخلوق کو معلوم ہو کیا اُن کی حقیقت رَبّ جانتا ہے شانِ مُحَمَّد
محبوبِ خُدا، حاکِمِ مخلوقِ اِلٰہی مخلوقِ خُدا تابِعِ فرمانِ مُحَمَّد
আল্লাহ নে মেহবুব কো বেমিসিল বনায়া
মুমকিন হি নেহীঁ হো কোয়ি হাম শানে মুহাম্মদ
মাখলুক কো মালুম হো কিয়া উন কী হাকিকত
রব জানতা হে শানে মুহাম্মদ
মাহবুবে খোদা, হাকিমে মাখলুকে ইলাহী
মাখলুকে খোদা তাবেয়ে ফরমানে মুহাম্মদ
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ১৩০, ১৩১)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami